ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী দেশের সরকারি গুদামে ১৭.৭১ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে : খাদ্যমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে রাষ্ট্রের দায়িত্ব তরুণ প্রজন্মকে পৃষ্ঠপোষকতা দেওয়া : তথ্যমন্ত্রী অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি উন্মোচন জামালপুরে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু মাদারগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালের রুগ্নদশার অবসান চাই কাল পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফ-এর শর্তের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী

জামালপুরে ২১৫টি পূজামণ্ডপে দুর্গোৎসব

দয়াময়ী মন্দিরের দুর্গাপূজামণ্ডপ। ছবি : বাংলারচিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক
জামালপুর, বাংলারচিঠি ডটকম

সারা দেশের ন্যায় জামালপুর জেলাতেও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। এবার জেলা সদরসহ সাতটি উপজেলায় ২১৫টি পূজামণ্ডপে উদযাপিত হচ্ছে এই দুর্গোৎসব। পাঁচদিনব্যাপী দুর্গোৎসবের দ্বিতীয় দিনে ১৫ অক্টোবর জেলার সবগুলো পূজামণ্ডপে অনুষ্ঠিত হয়েছে মহাসপ্তমী পূজা।

জানা গেছে, এবার জেলার সাতটি উপজেলায় ২১৫টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে জামালপুর সদরে ৬৪টি, মেলান্দহে ২১, মাদারগঞ্জে ২৬, ইসলামপুরে ২১, দেওয়ানগঞ্জে ২৫, বকশীগঞ্জে ১৪ এবং সরিষাবাড়ী উপজেলায় ৪৪টি পূজামণ্ডপ স্থাপিত হয়েছে। পূজামণ্ডপগুলো সাজানো হয়েছে বর্ণিল আলোকসজ্জায়। মণ্ডপে মণ্ডপে পূজা উদযাপনে হিন্দু পুণ্যার্থীদের সপরিবারে ভিড় লক্ষ্য করা গেছে। এ ছাড়া বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত পূজা দেখতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষদের পরিবার পরিজন নিয়ে মণ্ডপগুলোতে ঘুরে বেড়াতে দেখা যায়। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন পূজা মণ্ডপগুলোয় নিয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।

জামালপুর শহরের দয়াময়ী মন্দির পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক সিদ্ধার্থ শংকর রায় বাংলারচিঠি ডটকমকে বলেন, ‘সারা জেলায় শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজামণ্ডপগুলোর কমিটির সামর্থের পাশাপাশি সরকারি ও ব্যক্তিপর্যায়ে কিছু অনুদানের সহায়তায় পূজামণ্ডপগুলো স্থাপিত হয়েছে। জেলা প্রশাসন জেলার প্রতিটি পূজামণ্ডপের জন্য ৫০০ কেজি করে খয়রাতির চাল বরাদ্দ দিয়েছে।’

জেলা প্রশাসক আহমেদ কবীর পূজার নিরাপত্তা প্রসঙ্গে বাংলারচিঠি ডটকমকে বলেন, ‘এবার দুর্গাপূজা উদযাপন সার্বজনীন ও নির্বিঘ্ন করতে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও জেলা পুলিশ সার্বিক সহায়তা ও নিরাপত্তাজনিত নজরদারি করছে। প্রতিটি উপজেলায় একজন করে নির্বাহী হাকিমের নেতৃত্বে পুলিশসহ একটি করে ভ্রাম্যমাণ দল পূজামণ্ডপের নিরাপত্তায় কাজ করছে। এ ছাড়াও প্রতিটি পূজামণ্ডপে সার্বক্ষণিক পুলিশ ও আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল

জামালপুরে ২১৫টি পূজামণ্ডপে দুর্গোৎসব

আপডেট সময় ০৬:১৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অক্টোবর ২০১৮