ঢাকা ০২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : মিল্লাত নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘন্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার জামালপুরে ৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড মাদকাসক্ত বাবাকে পুলিশে দিলেন ছেলে জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় যেন ১১৯ বছরের আলোকবর্তিকা

জামালপুরে বাল্যবিয়ে নিরোধে মানববন্ধন

বাল্যবিয়ে নিরোধ দিবসের মানববন্ধন। ছবি : বাংলার চিঠি ডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর॥
‘বাল্যবিয়ে রুখতে হলে, আওয়াজ তোল দলে দলে’ এই প্রতিপাদ্যে জামালপুরে বাল্যবিয়ে নিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৯ অক্টোবর সকালে জেলা প্রশাসন ও জামালপুর মহিলা বিষয়ক অধিদপ্তর শহরের দয়াময়ী মোড়ে এ মানববন্ধনের আয়োজন করে।

জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা মছিরুন্নেছার সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা হাকিম রাজীব কুমার সরকার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান ডল, সাংবাদিক এম এ জলিল, মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিম, জেলা মহিলা সংস্থার সভাপতি রাশেদা ফারুকী ও শাহিদা আক্তার শিমু প্রমুখ। এ ছাড়া বিভিন্ন সামাজিক সংগঠনগুলো মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধন থেকে বক্তারা দাবি জানান, মেয়েদের ১৯ ও ছেলেদের ২১ বছরের আগে বিয়ে দেওয়া যাবে না। তারা বলেন, বাল্যবিয়ে একটি অভিশাপ্ত জীবন। এর থেকে জামালপুরবাসীকে বের হয়ে আসতে হবে। সকলকে আরও সচেতন হতে হবে এবং বাল্যবিয়ে সম্পর্কে কুফল জানাতে হবে। এ সময় বক্তারা জামালপুরকে বাল্যবিয়ে মুক্ত গড়তে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

জামালপুরে বাল্যবিয়ে নিরোধে মানববন্ধন

আপডেট সময় ০৫:৪২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ অক্টোবর ২০১৮