ঢাকা ০৮:২১ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ত্যাগ ও প্রেরণা বিএনপিকে পথ দেখায়: মির্জা ফখরুল শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন : জামালপুর জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে ইসলামপুরে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত যমুনা নদীতে পিটিয়ে হত্যা আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি বেদখলের চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ গণশুনানি : জামালপুর রেলওয়ে স্টেশনের বিভিন্ন অভিযোগ, সমস্যার কথা শুনলেন ডিআরএম তারেক রহমানের প্রত্যয় : বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন: দারিদ্র্যমুক্ত ও টেকসই রাষ্ট্র গঠন জামালপুরে স্ক্রিপ্ট প্রকল্পের কার্যক্রম পরিদর্শন

জামালপুরে এলজিইডির নারী কর্মীরা পেল সঞ্চয়ের ১ কোটি টাকা

এলজিইডির নারী কর্মীদের হাতে সঞ্চয়ের চেক ও সনদ তুলে দেন সংসদ সদস্য মো. রেজাউল করিম হীরা। ছবি : বাংলার চিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর ॥
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর-এলজিইডির পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি প্রকল্পের আওতায় জামালপুর সদর উপজেলার ১৪০ জন গ্রামীণ হতদরিদ্র নারী কর্মীদের মাঝে তাদের সঞ্চয়ের ১ কোটি ৭ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। ১৮ আগস্ট দুপুরে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এলজিইডি আয়োজিত অনুষ্ঠানে তাদেরকে সঞ্চয়ের টাকার চেক ও একটি করে সনদপত্র দেওয়া হয়।

জামালপুর সদর উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম হীরা। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চিকিৎসক মোহাম্মদ মফিজুর রহমান।

পরে প্রধান অতিথি সংসদ সদস্য মো. রেজাউল করিম হীরা এলজিইডির গ্রামীণ নারী কর্মীদের মাঝে প্রত্যেককে ৭৫ হাজার টাকার সঞ্চয়ের চেক ও একটি করে সনদপত্র তুলে দেন।

সদর উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. শহিদুল ইসলাম অনুষ্ঠানে জানান, এলজিইডির পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি প্রকল্পের আওতায় নারী কর্মীদের চার বছরের সঞ্চয়ের টাকা দেওয়া হলো। প্রকল্পের আওতায় তাদের প্রতিদিনের দৈনিক মজুরি ১৫০ টাকা থেকে প্রত্যেকের ব্যাংক হিসাব নম্বরে এ সঞ্চয় জমা করা হয়। চার বছর মেয়াদি প্রকল্পটি সমাপ্ত হয়েছে। প্রকল্পের আওতায় তাদেরকে মৎস্য, প্রাণিসম্পদ ও শাকসবজিচাষসহ বিভিন্ন আয়বর্ধনমূলক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সঞ্চয়ের টাকা তারা আয়বর্ধন কাজে বিনিয়োগ করে সংসারের হাল ধরতে পারবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী

জামালপুরে এলজিইডির নারী কর্মীরা পেল সঞ্চয়ের ১ কোটি টাকা

আপডেট সময় ০৬:১৬:০০ অপরাহ্ন, শনিবার, ১৮ অগাস্ট ২০১৮