ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত খামারে মাটি ভরাটে প্রায় সাড়ে তিন কোটি টাকার সেতুর মুখ বন্ধ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা

উপজেলা নির্বাচন প্রভাবমুক্ত রাখতে ডিসি এসপিদের ইসির নির্দেশনা

বাংলারচিঠি ডটকম ডেস্ক : আসন্ন পঞ্চম উপজেলা নির্বাচন প্রভাবমুক্ত রাখতে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) বিশেষ নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি সচিবালয়ের যুগ্ম সচিব (নির্বাচন পরিচালনা-২) ফরহাদ আহম্মদ খান স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা সকল ডিসি-এসপিদের কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়, ‘আগামী ১০ মার্চ থেকে ৩১ মার্চের মধ্যে সারাদেশে চার ধাপে উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। পঞ্চম ধাপে নির্বাচন রমজানের পর জুন মাসের দিকে অনুষ্ঠিত হবে। এ নির্বাচন অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ এবং আইনানুগভাবে অনুষ্ঠানে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। এ লক্ষ্যে ভোটকেন্দ্রে ও নির্বাচনী এলাকায় ভোটগ্রহণের কয়েকদিন পূর্ব থেকে দু-তিন দিন পর পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন এবং এক্সিকিউটিভ ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগের ব্যবস্থা করা হয়েছে। নির্বাচন কমিশন বিশ্বাস করে যে মাঠ প্রশাসনের সহযোগিতা ছাড়া দেশে সুষ্ঠু নির্বাচন পরিচালনা করা সম্ভব নয়। এজন্য মাঠ প্রশাসনের সবাইকে সচেতন থাকার অনুরোধ করা হলো।’

নির্বাচনকালে সকল প্রার্থী যেন সমান সুযোগ পায়, ভোটাররা নির্বিঘ্নে ও নিরাপদে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এবং ভোটদান শেষে তারা নিরাপত্তাহীনতায় না থাকেন; সংশ্লিষ্ট জেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তার নিশ্চয়তা বিধান করতে হবে। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে গঠিত ভ্রাম্যমাণ আদালত নিরপেক্ষভাবে প্রার্থীদের প্রচারণা আচরণ পর্যবেক্ষণ করবেন এবং যথাযথভাবে আচরণবিধি প্রতিপালনে সবাইকে পরামর্শ দেবেন। যারা নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করবেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নির্দ্বিধায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে নির্দেশনায় উল্লেখ করা হয়।

নির্বাচনে বিশৃংখলা সৃষ্টিকারি বা পরিবেশ বিনষ্টকারী যে কোন কর্মকাণ্ড বা প্রচেষ্টার বিরুদ্ধে নির্বাচন কমিশন কঠোর অবস্থানে রয়েছে উল্লেখ করে নির্দেশনায় বলা হয়, কমিশন নির্বাচনী দায়িত্ব পালনে কারো অবহেলা প্রত্যাশা করে না। এ সিদ্ধান্তের আলোকে স্থানীয় প্রশাসন পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে নির্বাচন কমিশন আশা করেন। নির্বাচনে কোন ধরনের বিশৃঙ্খলা অনিয়ম আইনবহির্ভূত ঘটনা ঘটলে জড়িতদের জবাবদিহিতার আওতায় আনা হবে বলে নির্বাচন কমিশন সিদ্ধান্তে একথা বলা হয়। নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে প্রভাব মুক্ত থাকার অনুরোধ করা হয়।

আগামী ১০, ১৮, ২৪ ও ৩১ মার্চ প্রথম পর্যায়ে চার ধাপে পঞ্চম উপজেলা পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এরমধ্যে প্রথম ধাপে ৮৬ উপজেলা ও দ্বিতীয় ধাপে ১২৪ উপজেলায় মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। তৃতীয় ধাপে ১২৭ উপজেলা ও চতুর্থ ধাপে ১২২ উপজেলায় ভোটগ্রহণ হবে। দ্বিতীয় পর্যায় অর্থাৎ পঞ্চম ধাপে বাকি উপজেলার ভোট হবে ১৮ জুন।
সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

উপজেলা নির্বাচন প্রভাবমুক্ত রাখতে ডিসি এসপিদের ইসির নির্দেশনা

আপডেট সময় ০৮:৪৮:২৫ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০১৯