ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

বকশীগঞ্জ : হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে কৃষক জহর আলীকে হত্যার চেষ্টার প্রতিবাদে ও জোরপূর্বক জমি দখলকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

১৮ আগস্ট, মঙ্গলবার সকালে বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের মধ্য ধাতুয়া কান্দা গ্রামবাসীর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন কৃষক জহর আলীর স্ত্রী মাহফুজা বেগম, জাহিদুল ইসলাম, আবদুল মান্নান ও প্রিয়া বেগম।

কৃষক জহর আলীর স্ত্রী মাহফুজা বেগম বলেন, ১৩ আগস্ট, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আমার স্বামী জহর আলী জমি ধান চাষ করতে যান। একই এলাকার ছানোয়ার হোসেন, আনোয়ার হোসেন, নূর আলম, রাব্বি মিয়ার নেতৃত্বে আমার স্বামীর উপর দেশীয় অস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। তাকে কুপিয়ে জখম করে। বর্তমানে তিনি মৃত্যুশয্যায় রয়েছেন। এছাড়াও ভাতিজা জাহিদুল ইসলাম, জিয়াউল হকসহ অনেকেরেই মারপিট করেন এবং আমার স্বর্ণের চেইন ছিনিয়ে নেন।

তিনি আরও বলেন, আমাকেও মারধর করেন তারা। তারা মামলা তুলে নিতেও বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছেন। তাই আমরা জমি বেদখল ও হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা ও শাস্তির দাবি জানাচ্ছি।

মানববন্ধনে স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

আপডেট সময় ১০:০৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬