ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ শেরপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ইসলামপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু মরিয়মের মরদেহ উদ্ধার জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট একটি সফল আয়োজন : কিছু পর্যালোচনা জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা

শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত

 শেরপুর : বিশ্ব হাতি দিবসের বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। ছবি : বাংলারচিঠিডটকম

‘বিশ্বজুড়ে ঐক্য গড়ি, হাতির জীবন রক্ষা করি’ এই শ্লোগানকে সামনে রেখে শেরপুরের মধুটিলা ও বালিজুরি রেঞ্জের আয়োজনে পৃথকভাবে সংশ্লিষ্ট রেঞ্জ কার্যালয় এলাকায় ১২ আগস্ট, বুধবার দিনব্যাপী বিশ্ব হাতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা ও বৃক্ষ রোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল মালেক ও শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষা আহমেদ।

পৃথক দুটি অনুষ্ঠানে বক্তব্য দেন রাংটিয়া রেঞ্জের সহকারী বন সংরক্ষক এস. বি তানভীর আহমেদ ইমন, মধুটিলা রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী, বালিজুরি রেঞ্জ কর্মকর্তা সুমন মিয়া, রাতুল সাহা, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, শেরপুরের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার, ওয়াইল্ডলাইফ রেঞ্জার মো. আব্দুল্লাহ আল আমিন, শেরপুর বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবং প্রকৃতি ও পরিবেশবাদী সংগঠন শাইন্ এর নির্বাহী পরিচালক ও জ্যেষ্ঠ সাংবাদিক মো. মুগনিউর রহমান মনি প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে সংশ্লিষ্ট রেঞ্জের বন বিভাগের বন কর্মকর্তা, পরিবেশকর্মী, সাংবাদিক, জনপ্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেরপুর : বিশ্ব হাতি দিবসের অনুষ্ঠান শেষে বৃক্ষ রোপণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ বলেন, পৃথিবীতে দ্রুতই হাতির সংখ্যা কমে যাচ্ছে। এখানকার বন জঙ্গল ছোট। এখানে আবার মানুষও থাকে। হাতির সুরক্ষা তখনই নিশ্চিত হবে যখন মানুষ আর বনের জঙ্গলে ঢুকবে না, বনে হাতির জন্য পর্যাপ্ত খাবারের ব্যবস্থা করা যাবে এবং বনে হাতির জন্য নিরাপদ বিচরণ ক্ষেত্র তৈরি করা সম্ভব হবে। এভাবেই হাতি মানুষের সহাবস্থান নিশ্চিত করা সম্ভব। বন বিভাগসহ আমরাও মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে হাতি-মানুষ সহাবস্থানের বিষয় নিয়ে কাজ করে যাচ্ছি।

তিনি আরও বলেন, মানুষ যাতে জীবিকার জন্য বনের ভিতরে ঢুকে চাষাবাদসহ অন্যান্য কাজের জন্য যেয়ে হাতির সামনে না পড়ে যায় এই বিষয়েও সবাইকে সচেতন থাকতে হবে এবং বিকল্প জীবিকার অন্বেষণ করতে হবে।

বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান

শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত

আপডেট সময় ১১:৩৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬