ঢাকা ১০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে ৩০০ দরিদ্র পরিবার পেল দানের মাঝে আনন্দ : মানবতার অনন্য দৃষ্টান্ত জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় মৎস্য পক্ষ : জামালপুরে বর্ণাঢ্য আলোচনা সভা, শোভাযাত্রা

নালিতাবাড়ীতে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

শেরপুর : আওয়ামী লীগসহ তাদের অঙ্গ সংগঠন সমূহের অপতৎপরতার যুবদলে ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল। ছবি : বাংলারচিঠিডটকম

‎শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগসহ তাদের অঙ্গ সংগঠন সমূহের যেকোনো ধরনের অপতৎপরতা ও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখে দিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা ও পৌর যুবদল এবং ছাত্রদল।

‎​২৮ জুন, রবিবার বিকালে নালিতাবাড়ী পৌর শহরের গাজীখামার স্টেশন থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে নালিতাবাড়ী উপজেলার ১২টি ইউনিয়নের যুবদল ও ছাত্রদলের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন।

নালিতাবাড়ী উপজেলা ছাত্রদলের আহবায়ক আপন সরকারের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও যুব নেতা মো. শওকত হোসেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খালিদুজ্জামান সিদ্দিকী আসিফ, নালিতাবাড়ী ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্মআহবায়ক পাপ্পু, যুগ্মআহবায়ক শাকিল প্রমুখ।

এ সময় পৌর ছাত্রদলের সদস্য সচিব সোহাগ, জ্যেষ্ঠ যুগ্মআহবায়ক জনি, যুগ্মআহবায়ক অনিক, সানি, রাব্বি ও পৌর ছাত্রদল নেতা স্বপন এবং সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব সুমায়েলসহ স্থানীয় যুবদল ও ছাত্রদলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশে ছাত্রদলের সাবেক জেলা সভাপতি ও যুবনেতা মো. শওকত হোসেন বলেন, বিগত জুলাই বিপ্লবের সময় আমাদের মা-বোন, শিশু ও সাধারণ শিক্ষার্থীদের নির্বিচারে হত্যা করে ফ্যাসিবাদী খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। সেই ফ্যাসিস্ট খুনি হাসিনা ও তার দোসরেরা এখন বিদেশ থেকে দেশের বিরুদ্ধে অপতৎপরতা চালানোর দুঃসাহস দেখাচ্ছে। স্পষ্ট হুঁশিয়ারির মাধ্যমে জানিয়ে দিতে চাই জাতীয়তাবাদী যুবদল ও ছাত্রদল ঐক্যবদ্ধভাবে এই স্বৈরাচারের দোসরদের যেকোনো ষড়যন্ত্র শক্ত হাতে মোকাবেলা করতে সব সময়ের জন্য প্রস্তুত রয়েছে।

​তিনি নেতা-কর্মী ও সাধারণ মানুষের উদ্দেশ্যে আরও বলেন, কারও না কারও রাজনৈতিক আদর্শ বা অনুসরণ থাকতে পারে। কিন্তু যারা খুনি-হত্যাকারী, তাদের কালো দাগ নিজেদের গায়ে লাগাবেন না। যদি কেউ অন্যায়কারীদের পক্ষ অবলম্বন করার চেষ্টা করেন তবে তাকে শক্ত হাতে প্রতিরোধ করে আইনের হাতে সোপর্দ করা হবে।

‎​তিনি আরও বলেন, আগামী দিনে নালিতাবাড়ী অথবা শেরপুরের কোথাও যদি নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের কোনো অপতৎপরতা বা মহড়া দেখা যায়। তবে তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দেশের সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় কাউকে এক চুলও ছাড় দেবে না।

জনপ্রিয় সংবাদ

টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

নালিতাবাড়ীতে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আপডেট সময় ০৮:৫০:২১ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬