ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে ৩০০ দরিদ্র পরিবার পেল দানের মাঝে আনন্দ : মানবতার অনন্য দৃষ্টান্ত জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

ভুট্টাক্ষেতে ভারতীয় মদ

দেওয়ানগঞ্জ : পুলিশি অভিযানে উদ্ধার ১১০ বোতল ভারতীয় মদ। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে পুলিশ। ৮ জুন, সোমবার ভোররাতে উপজেলার ডাংধরা ইউনিয়নের পাথরেরচর গ্রামে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল এই অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা গেছে, সীমান্তঘেঁষা পাথরেরচর এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী পলাশ মিয়ার বাড়ির সামনের একটি ভুট্টাক্ষেতে বিপুল পরিমাণ ভারতীয় মাদক মজুত করা হয়েছে, এমন তথ্যের ভিত্তিতে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল খায়েরের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল সেখানে অভিযান চালান।

অভিযানের বিষয়টি টের পেয়ে ভারত থেকে আনা মাদকের চালানটি ফেলে রেখে মাদকব্যবসায়ীরা সেখান থেকে পালিয়ে যান। পরবর্তীতে পুলিশ ওই ভুট্টাক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। এসব মাদকের বর্তমান আনুমানিক বাজার মূল্য প্রায় চার লাখ ৪০ হাজার টাকা।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন এ প্রতিবেদককে বলেন, এই বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের হয়েছে। পলাতক মাদকব্যবসায়ীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে। সীমান্ত এলাকায় মাদক পাচার ও চোরাচালান রোধে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

ভুট্টাক্ষেতে ভারতীয় মদ

আপডেট সময় ১০:১৩:২৭ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬