ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে ৩০০ দরিদ্র পরিবার পেল দানের মাঝে আনন্দ : মানবতার অনন্য দৃষ্টান্ত জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

জিঞ্জিরাম নদে শিশু নিখোঁজ

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার জিঞ্জিরাম নদে গোসল করতে নেমে সোহাগ (১০) নামের তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। ৩১ মে, রবিবার বিকালে উপজেলার চরআমখাওয়া ইউনিয়নের সবুজপাড়া এলাকার মুল্লুক চানের নৌকা ঘাটে এই দুর্ঘটনা ঘটে। ​নিখোঁজ সোহাগ ওই গ্রামের মো. শাহজাহানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৩১ মে বিকালে মায়ের সাথে জিঞ্জিরাম নদে গোসল করতে নামে সোহাগ। এ সময় তীব্র স্রোতে সে হঠাৎ পানিতে তলিয়ে যায়। মায়ের চিৎকারে স্থানীয়রা এগিয়ে গিয়ে উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু তার কোন সন্ধান মেলেনি।

​চরআমখাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউল ইসলাম এ প্রতিবেদককে বলেন, শিশু নিখোঁজের খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয়দের সহায়তায় সেখানে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

​দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন এ প্রতিবেদককে বলেন,  শিশু নিখোঁজের খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। উদ্ধার কাজে সহায়তার জন্য ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে।

জনপ্রিয় সংবাদ

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

জিঞ্জিরাম নদে শিশু নিখোঁজ

আপডেট সময় ১১:০৩:০৮ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬