ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে ৩০০ দরিদ্র পরিবার পেল দানের মাঝে আনন্দ : মানবতার অনন্য দৃষ্টান্ত জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

ব্রহ্মপুত্র নদে শিক্ষার্থী নিখোঁজ

দেওয়ানগঞ্জ : পানিতে ডুবে নিহত শিক্ষার্থী শাওন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে শাওন (১৫) নামের নবম শ্রেণির এক ছাত্র নিখোঁজ হয়েছে। ৩০ মে, শনিবার বিকালে উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের মন্ডলপাড়া এলাকায়  এ ঘটনা ঘটে।

শাওন উপজেলার পাররামরামপুর ইউনিয়নের দক্ষিণ মোয়ামারী গ্রামের সাইদুর রহমানের ছেলে। শাওন ঢাকা মতিঝিল আইডিয়াল স্কুল  এন্ড কলেজের নবম শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানান, ৩০ মে বিকালে শাওন তার বন্ধুদের সাথে নিয়ে ব্রহ্মপুত্র নদে গোসল করার  সময় পানির স্রোতে  নিখোঁজ হয়। বন্ধুরা খোঁজাখুঁজি করে না পেয়ে তার স্বজনদের জানায়। তার স্বজনেরা দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিসে সংবাদ দিলে  জামালপুর থেকে ডুবুরিরা সেখানে গিয়ে অনুসন্ধান পরিচালনা করেন।

জামালপুর ফায়ার সার্ভিসের স্টেশন লিডার শহিদুল ইসলাম এ প্রতিবেদককে বলেন, ডুবুরিরা রাত পৌনে ৯টা পর্যন্ত উদ্ধার অভিযান পরিচালনা করে। তবে নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান পাওয়া যায়নি। ৩১ মে, রবিবার সকাল থেকে পুনরায় অনুসন্ধান অভিযান চালানো হবে।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন এ প্রতিবেদককে বলেন, শাওন ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার সংবাদ পেয়ে ঘটনাসস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

ব্রহ্মপুত্র নদে শিক্ষার্থী নিখোঁজ

আপডেট সময় ১০:০৭:১১ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬