ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু : আইনমন্ত্রী ঘুষি মেরে অটোচালকের নাক ফাটিয়ে দিলেন ট্রাফিক পুলিশ বিধবা ইয়াসমিনকে ঘর নির্মাণ করে দিচ্ছে মাদারগঞ্জ উপজেলা যুবদল আইন সহায়তা ফাউন্ডেশনের বগারচর ইউনিয়ন শাখার কমিটি অনুমোদন বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রামিসা হত্যা মামলার বিচার ৫ থেকে ৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মাদরাসাশিক্ষার্থী কন্যাশিশু নিখোঁজ ঈদযাত্রায় রেলে বাড়তি চাপের মধ্যেও শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই : রেলমন্ত্রী শেখ রবিউল আলম কিশোরীকে যৌন নিপীড়ন, কৃষক গ্রেপ্তার

বিধবা ইয়াসমিনকে ঘর নির্মাণ করে দিচ্ছে মাদারগঞ্জ উপজেলা যুবদল

মাদারগঞ্জ : বিধবা ইয়াসমিনের জন্য নতুন ঘর নির্মাণের উদ্যোগ নিয়েছে উপজেলা যুবদল। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় অসহায় বিধবা ইয়াসমিনের জন্য নতুন ঘর নির্মাণের উদ্যোগ নিয়েছে উপজেলা যুবদল। দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ঘরে দুই সন্তানকে নিয়ে মানবেতর জীবনযাপন করা ইয়াসমিনের দুর্দশার খবর পেয়ে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেয় সংগঠনটি।

২৫ মে, সোমবার দুপুরে উপজেলার সিধুলী ইউনিয়নের লোটাবর এলাকায় বিধবা ইয়াসমিনের নতুন ঘর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

জানা গেছে, স্বামীর মৃত্যুর পর ১৩ ও সাত বছরের দুই সন্তানকে নিয়ে চরম কষ্টে দিন কাটাচ্ছিলেন ইয়াসমিন। বসবাসের ঘরটির টিনের চাল মরিচা ধরে ছিদ্র হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টিতেই ঘরের ভেতরে পানি পড়ত। আর্থিক অসচ্ছলতার কারণে ঘরটি সংস্কার কিংবা নতুন ঘর নির্মাণ সম্ভব হয়নি তার পক্ষে। পরে উপজেলা যুবদলের উদ্যোগে প্রায় দেড় লক্ষাধিক টাকা ব্যয়ে ভিটাপাকা টিনশেড ঘর নির্মাণের কাজ শুরু করা হয়।

উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্মআহ্বায়ক মোখলেছুর রহমান মোখলেসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আকবর মিলিটারি, সিধুলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্মসম্পাদক মনজুরুল মোর্শেদ মিঠু, যুববিষয়ক সম্পাদক জুয়েল রানা, ত্রাণ ও পুনর্বাবাসন বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান মনির, উপজেলা যুবদলের সদস্য আবু সাইম শ্যামা, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান রকি, যুবদল নেতা হাবিবুর রহমান, হানিফ আহমেদ, সিধুলী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাজু মিয়াসহ স্থানীয় নেতাকর্মীরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা যুবদলের সদস্য আল আমিন তালুকদার।

নতুন ঘর নির্মাণের উদ্যোগে আবেগা আপ্লুত বিধবা ইয়াসমিন বলেন, সামান্য বৃষ্টি হলেই ঘরে পানি পড়ত। স্বামী মারা যাওয়ার পর সন্তানদের নিয়ে খুব কষ্টে আছি। ভাবিনি কেউ আমার জন্য ঘরের ব্যবস্থা করবে। যুবদলের নেতারা পাশে দাঁড়ানোয় অনেক খুশি হয়েছি।

সভাপতির বক্তব্যে মোখলেছুর রহমান মোখলেস বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। ইয়াসমিনের ঘর নির্মাণ কাজ শুরু করা হয়েছে। ভবিষ্যতেও এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন বলেন, রফিকুল ইসলাম ইউনিয়ন যুবদলের একজন সক্রিয় সদস্য ও দলের ত্যাগী কর্মী ছিলেন। তার মৃত্যুর পর পরিবারটি দীর্ঘদিন কষ্টে ছিল। উপজেলা বিএনপি ও যুবদল বিভিন্ন সময়ে তাদের পাশে দাঁড়িয়েছে। এবার নতুন ঘর নির্মাণের মাধ্যমে পরিবারটির নিরাপদ বসবাস নিশ্চিত করার উদ্যোগ নেয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

বিধবা ইয়াসমিনকে ঘর নির্মাণ করে দিচ্ছে মাদারগঞ্জ উপজেলা যুবদল

আপডেট সময় ১০:৪৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬