ঢাকা ০১:১২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কৃষিখাতকে আধুনিক প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করাই সরকারের লক্ষ্য : প্রতিমন্ত্রী মিল্লাত

ইসলামপুর : কৃষকের হাতে কৃষক কার্ড তুলে দেন বেসরকারি বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। ছবি : বাংলারচিঠিডটকম

বেসরকারি বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, কৃষিখাতকে আধুনিক প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করার লক্ষেই এই ‘কৃষক কার্ড’ বিতরণ শুরু করল বিএনপি সরকার। কার্ডের মাধ্যমে কৃষকেরা ন্যায্যমূল্যে বীজ, সার, কীটনাশকসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ ক্রয়, ফসল বিক্রি, সহজ শর্তে কৃষিঋণ, বিমাসহ আরও বেশকিছু সুবিধা পাবেন।

১৪ এপ্রিল, মঙ্গলবার দুপুরে জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের নাপিতের চর বাজার ঈদগাহ মাঠে তিন হাজার ৭৬৩ জন কৃষকের মাঝে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের মানুষ আর আগের অবস্থানে থাকবে না। তারা সুখে শান্তিতে সমৃদ্ধ অবস্থানে থাকবে। মাত্র দুই মাসের মধ্যে প্রধানমন্ত্রী তার নির্বাচনী  ইশতেহার অনুযায়ী ফ্যামেলি কার্ড, খাল খনন, আজ কৃষক কার্ড বিতরণ করছেন। অনেকেই বলেছিল এসব নিতে টাকা লাগবে। কিন্তু আজ দেখেন মধ্যস্থতাকারী ছাড়াই আজ উপকার ভোগীদের কাছে টাকা চলে যাচ্ছে।

জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর সভাপতিত্বে কৃষি কার্ড বিতরণী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু, জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন প্রমুখ।

জনপ্রিয় সংবাদ

কৃষিখাতকে আধুনিক প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করাই সরকারের লক্ষ্য : প্রতিমন্ত্রী মিল্লাত

আপডেট সময় ০৯:৪২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬