ঢাকা ০৮:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্কুলছাত্রী অপহরণের দায়ে তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের নতুন স্কুল ড্রেস দিলেন জামালপুরের জেলা প্রশাসক পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু সরিষাবাড়ীতে জিলবাংলা সুগার মিলে ৩ দফা দাবিতে শ্রমিকদের সভা অনুষ্ঠিত জামালপুরে স্ত্রীকে হত্যার দায়ে আসামি স্বামীর মৃত্যুদণ্ড নকলায় শিক্ষার মানোন্নয়নে করণীয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত ২০২৭ সালের মধ্যে ১০টি উড়োজাহাজ লিজ নেয়ার পরিকল্পনা বিমানের : মিল্লাত জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম এপেক্স ক্লাব অব শেরপুরের ৩য় পালাবদল অনুষ্ঠিত

ইসলামপুরের যমুনার দুর্গম চরে কিশোরের মৃত্যু নিয়ে ধুম্রজাল

ইসলমাপুর : মৃত কিশোর ফারদিন শেখদের বাড়িতে ভিড় করেন প্রতিবেশীরা। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর ইসলামপুরে ফারদিন শেখ (১৩) নামের এক কিশোরের মৃত্যু নিয়ে তৈরি হয়েছে ধুম্রজাল। কবুতর চুরির অপবাদে ওই কিশোর গোয়ালঘরে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে বলে দাবী স্থানীয়দের।

৯ এপ্রিল, বৃহস্পতিবার ভোররাতে উপজেলার বেলগাছা ইউনিয়নের যমুনার দুর্গম চরাঞ্চল পশ্চিম মুন্নিয়াচর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ফারদিন পশ্চিম মুন্নিয়াচর এলাকার মো. শাহজাহানের ছেলে।

স্থানীয়রা জানান, পাশের সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর দিঘলকান্দি গ্রামে কবুতর চুরির অপবাদ দিয়ে ধরে নিয়ে যাওয়া হয় ফারদিন সহ একই এলাকার ইয়ামিন নামের আরেক কিশোরকে। পরে সেখান থেকে বাড়ি ফিরে গোয়ালঘরে ফারদিন ফাঁসি নিয়েছে বলে দাবি স্থানীয়দের।

মুন্নিয়াচর এলাকার সাবেক যুবদল নেতা আফসার উদ্দিন আকন্দ জানান, ফাঁদ পেতে কবুতর ধরাকে কেন্দ্র করে ওই কিশোরকে শাসন করা হয়। এতেই সেই অভিমানে গলায় ফাঁস নিয়ে মারা গেছে সে।

এ ব্যাপারে নিহতের মা ফরিদা বেগম বলেন, ফারদিনের পেটের ব্যাথা ছিল। তীব্র ব্যথা সইতে না পেরে সে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। স্থানীয়দের দাবি ও নিহতের পরিবারের সদস্যদের বক্তব্যে ধোঁয়াশা তৈরি হয়েছে। যা তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনার উদঘান করার দাবি এলাকার সুধীমহলের।

এ ব্যাপারে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম গাজী এ প্রতিবেদককে বলেন,  পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

জনপ্রিয় সংবাদ

স্কুলছাত্রী অপহরণের দায়ে তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ইসলামপুরের যমুনার দুর্গম চরে কিশোরের মৃত্যু নিয়ে ধুম্রজাল

আপডেট সময় ১১:০৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬