ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী দেশের সরকারি গুদামে ১৭.৭১ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে : খাদ্যমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে রাষ্ট্রের দায়িত্ব তরুণ প্রজন্মকে পৃষ্ঠপোষকতা দেওয়া : তথ্যমন্ত্রী অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি উন্মোচন জামালপুরে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু মাদারগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালের রুগ্নদশার অবসান চাই কাল পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফ-এর শর্তের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী

নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে বলে আশাবাদী প্রেস সচিব

জামালপুর : ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শফিকুল আলম। ছবি : সংগৃহীত

নির্বাচনের আগে নিরাপত্তা বাহিনী ধাপে ধাপে মোতায়েনের ফলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, সামনের দিনগুলো আরও ভালো যাবে।’

২৯ জানুয়ারি, বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শফিকুল আলম বলেন, ‘নিরাপত্তা বাহিনী ধীরে ধীরে মোতায়েন করা হচ্ছে। এতে পরিস্থিতি আরও উন্নত হবে, ইনশাআল্লাহ।ৎ

রাজনৈতিক দলগুলোর নির্বাচনী প্রচারণা প্রসঙ্গে তিনি বলেন, এখন পর্যন্ত দলগুলো সংযম ও সহনশীলতার পরিচয় দিয়েছে। পুলিশের তথ্য উল্লেখ করে তিনি জানান, ২২ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু হওয়ার পর থেকে আজ পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে।

শফিকুল আলম বলেন, আগের নির্বাচনের সঙ্গে তুলনা করলে বিষয়টি আরও স্পষ্ট হবে। যদিও এখনো নির্বাচনের দুই সপ্তাহ বাকি, তারপরও দেখা যায়—২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের আগে ১১৫ জন নিহত হয়েছিল। এ বাস্তবতায় রাজনৈতিক দলগুলো এখনো যথেষ্ট সহনশীলতার পরিচয় দিচ্ছে বলে তিনি মনে করেন।

তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলো মোটামুটি সুষ্ঠুভাবেই প্রচার চালাচ্ছে এবং নির্বাচন আইন ও আচরণবিধি মেনে চলছে।’ তবে তিনি স্বীকার করেন, ‘কিছু বিচ্ছিন্ন ঘটনাও ঘটেছে।

শেরপুরে সহিংসতায় জামায়াতে ইসলামীর এক নেতার মৃত্যুর ঘটনার প্রসঙ্গ তুলে ধরে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, সরকার ইতোমধ্যে ঘটনাটির নিন্দা জানিয়ে একটি বিবৃতি দিয়েছে। একই সঙ্গে পুলিশ প্রশাসনকে ঘটনার সুষ্ঠু তদন্ত করতে এবং দায়ীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনার ভিডিও ফুটেজ, প্রাপ্ত তথ্য এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য বিশ্লেষণ করছে। প্রকৃত দায়ীদের শনাক্ত করা হলে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

জনপ্রিয় সংবাদ

মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল

নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে বলে আশাবাদী প্রেস সচিব

আপডেট সময় ১০:৫২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬