ঢাকা ০৮:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে ছাত্রদলের নাম ভাঙিয়ে বিশৃঙ্খলার অভিযোগে সংবাদ সম্মেলন

জামালপুর : সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ছাত্রদলনেতা আতিকুর রহমান সুমিল। ছবি : বাংলারচিঠিডটকম

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জামালপুর জেলা শাখার নাম ব্যবহার করে একটি কুচক্রিমহল শহরের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন জেলা ছাত্রদল নেতৃবৃন্দ। ১৯ জানুয়ারি, সোমবার দুপুরে জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান সুমিল বলেন, সাম্প্রতিক কিছু বিশৃঙ্খল ও বিপদগামী ব্যক্তি ছাত্রদলের নাম ব্যবহার করে মশাল মিছিল, কাফনের কাপড় পরে মিছিল, এমনকি রেললাইন অবরোধ ও আগুন দেওয়ার মত কর্মকাণ্ডে জড়াচ্ছে। এসব ঘটনায় সাধারণ মানুষের চরম ভোগান্তি হচ্ছে। ছাত্রদলের সুনাম ব্যাপক হারে ক্ষুণ্ণ হচ্ছে।

তিনি আরও বলেন, আসছে জাতীয় সংসদ নির্বাচন চলাকালীন সময়ে এ ধরনের কর্মকাণ্ড একটি ষড়যন্ত্রের অংশ। যা নির্বাচন বানচালের অপচেষ্টাকে উসকে দিচ্ছে। জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। বিশৃঙ্খলায় জড়িত ব্যক্তিরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কোন ইউনিট বা পর্যায়ের সঙ্গে সম্পৃক্ত নন। এসব অনাকাঙ্ক্ষিত ও সহিংস কর্মকাণ্ডের দায় জেলা ছাত্রদল বহন করবে না। জামালপুরের শান্তি ও শৃঙ্খলা রক্ষায় জেলা প্রশাসন দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে ছাত্রদলের নাম ভাঙিয়ে বিশৃঙ্খলার অভিযোগে সংবাদ সম্মেলন

আপডেট সময় ০৩:৫৫:০৪ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬