জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় আল ইনসাফ জেনারেল হাসপাতালের যাত্রা শুরু হয়েছে। ১৯ ডিসেম্বর, শুক্রবার জুমার নামাজের পর দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন আল ইনসাফ জেনারেল হাসপাতাল শুভ উদ্বোধন করা হয়।
আল ইনসাফ জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. ইসমালাইল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দেওয়ানগঞ্জ উপজেলা শাখার আমীর মাওলানা মো. মাহাবুবুর রহমান তালুকদার, দেওয়ানগঞ্জ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী শাহ, শাহ জামাল জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল ইসলাম বুলবুল, আলরেজা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক রেজাউল করিম, উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মো. আরিফ খান রাসেল, জিল বাংলা চিনিকলের মহাব্যবস্থাপক (প্রশাসন ) মো. রকিবুল হক প্রমুখ।

দেওয়ানগঞ্জ কামিল মাদরাসার প্রভাষক ও সমাজসেবক ইসমাইল হোসেন বলেন, জামালপুর জেলার উত্তরে অবহেলিত উপজেলা দেওয়ানগঞ্জ। এ উপজেলায় কোন মানসন্মত সাস্হ্যসেবা হাসপাতাল না থাকায় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত রয়েছে চর এলাকাবাসী। জটিল ও কঠিন রোগীদের চিকিৎসাসেবা নিতে যেতে হয় জামালপুর জেলা শহর ও ময়মনসিংহ বিভাগীয় শহরে।
তিনি আরও বলেন, অনেক রোগী চিকিৎসা নিতে যাওয়ার সময় মারাও যান। চরাঞ্চলের মানুষের চিকিৎসারসেবার মান উন্নয়নের লক্ষ্যে বেসরকারি চিকিৎসা ও স্বাস্থসেবামূলক প্রতিষ্ঠান আল ইনসাফ জেনারেল হাসপাতাল প্রতিষ্ঠিত করেছি। এখানে অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে সকল প্রকার চিকিৎসা দেওয়া হবে। এর জন্য আপনাদের সহযোগিতা কামনা করি।
বিল্লাল হোসেন মন্ডল : নিজস্ব প্রতিবেদক, দেওয়ানগঞ্জ, বাংলারচিঠিডটকম 



















