ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী দেশের সরকারি গুদামে ১৭.৭১ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে : খাদ্যমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে রাষ্ট্রের দায়িত্ব তরুণ প্রজন্মকে পৃষ্ঠপোষকতা দেওয়া : তথ্যমন্ত্রী অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি উন্মোচন জামালপুরে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু মাদারগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালের রুগ্নদশার অবসান চাই কাল পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফ-এর শর্তের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী

নিলাখিয়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ

বকশীগঞ্জ : নিলাখিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. রাফিউজ্জামান। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নিলাখিয়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে জেলা প্রশাসন। বকশীগঞ্জ উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. রাফিউজ্জামানকে প্রশাসক হিসাবে নিয়োগ দিয়ে ৩ নভেম্বর, সোমবার লিখিত আদেশ জারি করেন জামালপুর জেলা প্রশাসক হাছিনা বেগম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন ৫ নভেম্বর, বুধবার বিকালে প্রশাসক নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, নিলাখিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার ২০২৪ সালে পদত্যাগ করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়ায় চেয়ারম্যান পদটি শূন্য হয়। পরে ১ নম্বর প্যানেল চেয়ারম্যান হিসাবে ইউপি সদস্য হামিদুর রহমান ফর্সাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়।

হামিদুর রহমান ফর্সা দায়িত্ব নেয়ার পর থেকে তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলেন ইউপি সদস্যরা। এ নিয়ে ইউপি সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মধ্যে প্রকাশ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। একপর্যায়ে পাল্টাপাল্টি মানববন্ধন কর্মসূচিও পালিত হয়। এতে করে পরিষদের কার্যক্রম ঝিমিয়ে পড়ে। এ অবস্থায় সকল ইউপি সদস্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান হামিদুর রহমান ফর্সাকে প্যানেল থেকে সরিয়ে দিতে আবেদন করেন। জনদুর্ভোগের কথা চিন্তা করে পরিষদের কার্যক্রমকে গতিশীল করতে জনস্বার্থে জামালপুর জেলা প্রশাসক হাছিনা বেগম ৩ নভেম্বর নিলাখিয়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োআদেশ দেন।  প্রশাসককে যাবতীয় আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রদান করে নির্দেশনাও দেওয়া হয়।

প্রশাসক পদে দায়িত্ব পাওয়ার পর ৫ নভেম্বর দুপুরে উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. রাফিউজ্জামান এ প্রতিবেদককে  বলেন,  আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা যথাযথভাবে পালন করা হবে। জনগণের দুর্ভোগ লাঘবে সর্বাত্মক চেষ্টা করে যাব। নিলাখিয়া ইউনিয়নবাসীর সহযোগিতা চাই।

জনপ্রিয় সংবাদ

মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল

নিলাখিয়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ

আপডেট সময় ০৯:৩১:২৬ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫