ঢাকা ০১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী দেশের সরকারি গুদামে ১৭.৭১ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে : খাদ্যমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে রাষ্ট্রের দায়িত্ব তরুণ প্রজন্মকে পৃষ্ঠপোষকতা দেওয়া : তথ্যমন্ত্রী অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি উন্মোচন জামালপুরে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু মাদারগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালের রুগ্নদশার অবসান চাই কাল পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফ-এর শর্তের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী

আশেক মাহমুদ কলেজে শরৎ উৎসব উদযাপিত, আয়োজনে বাংলা বিভাগ

জামালপুর : শরৎ উৎসবে বক্তব্য রাখেন অধ্যক্ষ প্রফেসর মো. হারুন অর রশিদ। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের বাংলা বিভাগের উদ্যােগে বাংলা ১৪৩২ সালের বছর শরৎ উৎসব উদযাপিত হয়েছে। ২৩ সেপ্টেম্বর, মঙ্গলবার বিকালে কলেজের অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সরকারি আশেক মাহমুদ কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. আব্দুল হাই আলহাদীর সভাপতিত্বে শরৎ উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজটির অধ্যক্ষ প্রফেসর মো. হারুন অর রশিদ।

অধ্যক্ষ প্রফেসর হারুন অর রশিদ বলেন, শিক্ষার্থীদের সাংস্কৃতিকচর্চা তাদের মেধা বিকাশের পাশাপাশি মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাঠ্যপুস্তকের বাইরে এমন আয়োজন তাদের সৃজনশীলতা বাড়িয়ে ভবিষ্যতের নেতৃত্বের জন্য প্রস্তুত করে।

সরকারি আশেক মাহমুদ কলেজের বাংলা বিভাগের প্রভাষক ইমরান হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শাকের আহাম্মেদ চৌধুরী, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক এ কে এম রবিউল আলম লুইপা প্রমুখ।

অনুষ্ঠানের পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন বাংলা বিভাগের শিক্ষার্থী আফরিন জান্নাত আঁখি। উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী ও অসংখ্য দর্শক শারদীয় সঙ্গীতের সুর ও শিল্পকলার মূর্ছনায় বিমোহিত হয়ে উপভোগ করেন দিনের এই বর্ণিল উৎসব। এছাড়াও বাংলা বিভাগের শিক্ষকবৃন্দ ও অন্যান্য বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উৎসবে অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল

আশেক মাহমুদ কলেজে শরৎ উৎসব উদযাপিত, আয়োজনে বাংলা বিভাগ

আপডেট সময় ১০:০৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫