ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মাছের পোনা অবমুক্ত করা হল মাদারগঞ্জে

মাদারগঞ্জ : মাছের পোনা অবমুক্ত করেন জেলা মৎস্য কর্মকর্তা আ. ন. ম আশরাফুল কবীর। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ১৪টি প্রাতিষ্ঠানিক পুকুর ও উন্মুক্ত জলাশয়ে ৩৮৭ দশমিক ১০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। ৯ সেপ্টেম্বর, মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের পুকুরে আনুষ্ঠানিকভাবে মাছের পোনা অবমুক্ত করা হয়।

এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা মৎস্য কর্মকর্তা আ. ন. ম আশরাফুল কবীর। উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে মৎস্য অধিদপ্তরের ২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় এই পোনা অবমুক্ত করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির শাহ, জেলা মৎস্য দপ্তরের সহকারী পরিচালক মো. মোখলেছুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) জাকির হোসেনসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

মাছের পোনা অবমুক্ত করা হল মাদারগঞ্জে

আপডেট সময় ১০:২৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫