ঢাকা ১২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী দেশের সরকারি গুদামে ১৭.৭১ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে : খাদ্যমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে রাষ্ট্রের দায়িত্ব তরুণ প্রজন্মকে পৃষ্ঠপোষকতা দেওয়া : তথ্যমন্ত্রী অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি উন্মোচন জামালপুরে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু মাদারগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালের রুগ্নদশার অবসান চাই কাল পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফ-এর শর্তের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী

মাদারগঞ্জে অটোরিকশার চাপায় আমির হামজা নিহত

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় অটোরিকশার চাপায় আমির হামজা নামে এক চার বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে। ২৮ আগস্ট, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার গুনারীতলা ইউনিয়নের চরগোপালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিকালে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে নেয়ার পথে মারা যায় সে।

নিহত আমির হামজা উপজেলার কড়ইচড়া ইউনিয়নের মহিষবাথান এলাকার সামিউল ইসলামের ছেলে। সে মায়ের সাথে চরগোপালপুর এলাকায় তার নানাবাড়িতে থাকত।

জানা গেছে, শিশু আমির হামজা ২৮ আগস্ট, বৃহস্পতিবার সকালে বালিজুড়ী বাজার-মাহমুদপুর সড়কের চরগোপালপুর এলাকায় দৌড়ে রাস্তা পার হাওয়ার সময় একটি চলন্ত অটোরিকশা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এ সময় অটোরিকশার চাকা শিশুটির বুকের উপর দিয়ে যায়। এতে আমির হামজা বুকে গুরুতর আঘাত পেলে স্বজনেরা প্রথমে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে শিশুটির অবস্থার অবনতি হলে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক। স্বজনেরা জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ এ প্রতিবেদককে বলেন, অটোরিকশার চাপায় শিশু মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জনপ্রিয় সংবাদ

মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল

মাদারগঞ্জে অটোরিকশার চাপায় আমির হামজা নিহত

আপডেট সময় ০৯:৩৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫