ঢাকা ০৯:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

নরুন্দিতে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ

জামালপুর সদর উপজেলার নরুন্দি ইউনিয়নের তারাগঞ্জ বাজার এলাকায় অঞ্জনা বেগম (২৭) নামের একজন গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। অঞ্জনা বেগমের স্বামী সোলায়মান, শ্বশুর আক্তার হোসেনসহ পরিবারের লোকজন তাকে গলাটিপে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন অঞ্জনা বেগমের বাবা নজরুল ইসলাম। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।

২৬ আগস্ট, মঙ্গলবার দিবাগত রাতের কোন এক সময় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য অঞ্জনা বেগমের স্বামী সোলায়মানকে আটক করেছে পুলিশ। তবে অঞ্জনা বেগমের শ্বশুর ট্রাকচালক আক্তার হোসেন পলাতক রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২৭ আগস্ট, বুধবার সকালে এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকার লোকজন ঘটনাস্থলে ভিড় করেন। ঘটনাস্থলে ছুটে যান নিহতের বাবা-মা। পরে তারা কান্নায় ভেঙে পড়েন। নিহত অঞ্জনা বেগম সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের অনন্তবাড়ি গ্রামের নজরুল ইসলামের মেয়ে। ১০ বছর আগে তারাগঞ্জ বাজার এলাকার ট্রাকচালক আক্তার হোসেনের ছেলে সোলায়মানের সাথে বিয়ে হয় অঞ্জনা বেগমের।

বিয়ের পর তাদের তিন ছেলে সন্তানের জন্ম হয়। দুই মাস আগে তিন ছেলের মধ্যে একজন পানিতে ডুবে মারা যায়। অঞ্জনা বেগমের স্বামীও ট্রাকচালক। পেশাগত কারণে তিনি প্রায়ই বাড়ির বাইরে থাকেন। ২৬ আগস্ট তিনি নিজ বাড়িতে আসেন।

অঞ্জনা বেগমের বাবা নজরুল ইসলাম অভিযোগ করে বলেন, আমার মেয়েকে জামাই সোলায়মান ও তার শ্বশুর আক্তার হোসেন মিলে শ্বাসরোধ করে হত্যা করেছেন। আমি আমার মেয়েকে হত্যার বিচার চাই।

এ বিষয়ে নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সজীব হোসেন এ প্রতিবেদককে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জামালপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ ঘটনার আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নরুন্দিতে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ

আপডেট সময় ১১:৩৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫