ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন নির্ধারিত মূল্যেই মিলছে সার, স্বস্তিতে মেলান্দহের কৃষকেরা শেরপুরে ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ইত্তেফাকুল উলামা’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফ্যাসিস্টরা থাকলে বাংলাদেশ সিকিম হয়ে যেত : বিমান পরিবহন মন্ত্রী মিল্লাত শেরপুরে ইআরটি সদস্যরা পেল সরঞ্জামাদি, ক্ষতিপূরণের চেক বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ
বিডি ক্লিনের নবম প্রতিষ্ঠাবার্ষিকী

জামালপুরে বিডি ক্লিনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

জামালপুর : রেলস্টেশন ইয়ার্ডের দুই রেলপথের মাঝে আগাছা, জঙ্গল পরিষ্কার করেন বিডি ক্লিনের সদস্যরা। ছবি : বাংলারচিঠিডটকম

‘পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে’ এ স্লোগান সামনে রেখে বিডি ক্লিনের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুরে চারটি স্থানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

২২ আগস্ট, শুক্রবার বিডি ক্লিন জামালপুরের উদ্যোগে জামালপুর শহরের রেলস্টেশন ইয়ার্ড, ফৌজদারি মোড়, জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ ও বাইপাস এলাকায় পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়।

জামালপুর :  জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে ময়লা-আবর্জনা পরিষ্কার করেন বিডি ক্লিনের সদস্যরা। ছবি : বাংলারচিঠিডটকম

বিডি ক্লিন জামালপুরের ৪৫ জন সদস্য চারটি দলে ভাগ হয়ে একযোগে এ অভিযান পরিচালনা করে। বিডি ক্লিন জামালপুর জেলা শাখার সমন্বয়ক মেহেদী হাসান সুলতান ও উপসমন্বয়ক সাইফুল ইসলাম এতে নেতৃত্ব দেন।

জানা যায়, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিডি ক্লিন সারাদেশে ১০০টি স্থান পরিষ্কার করার উদ্যোগ নিয়েছে। যার ধারাবাহিকতায় জামালপুরেও চারটি স্থান পরিষ্কার করা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামালপুর পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি ও বাংলারচিঠি ডটকমের সম্পাদক জাহাঙ্গীর সেলিম।

অতিথির বক্তব্যে জাহাঙ্গীর সেলিম বলেন, বিডি ক্লিন জামালপুরের সদস্যরা পরিচ্ছন্ন পরিবেশ গঠনে সবসময় সক্রিয় ভূমিকা পালন করে আসছে। সামাজিক আন্দোলন হিসাবে বিডি ক্লিন অন্যান্য সমাজশক্তির সাথে সহায়ক ভূমিকা রাখছে। জামালপুর পৌর শহরকে আবর্জনামুক্ত করতে বিডি ক্লিন আরও গুরুতৃবপূর্ণ অবদান রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

বিডি ক্লিনের নবম প্রতিষ্ঠাবার্ষিকী

জামালপুরে বিডি ক্লিনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

আপডেট সময় ১০:৫১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫