ঢাকা ০৩:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ শেরপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ইসলামপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু মরিয়মের মরদেহ উদ্ধার জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট একটি সফল আয়োজন : কিছু পর্যালোচনা জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা

দেওয়ানগঞ্জে পাহাড়ি লাল বালু পাচারকালে ট্রাকবোঝাই বালু জব্দ, গ্রেপ্তার ৪

দেওয়ানগঞ্জ : লাল বালু পাচারের সময় গ্রেপ্তার করা হয় চারজনকে। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় পাহাড়ি লাল বালু পাচারের সময় একটি ড্রাম ট্রাকবোঝাই লাল বালু জব্দ এবং ট্রাকচালকসহ চারজনকে গ্রেপ্তার করেছে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ। ১৮ আগস্ট, সোমবার দিবাগত গভীর রাতে দেওয়ানগঞ্জ পৌরসভার তেতুলতলা মোড়ে এ অভিযান চালায় পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, দেওয়ানগঞ্জ উপজেলার সীমান্তবর্তী চেংটিমারি এলাকা থেকে অবৈধভাবে পাহাড়ের লাল বালু ট্রাকে করে জামালপুরের দিকে পাচার করছিল। গোপন তথ্যের ভিত্তিতে লাল বালুবোঝাই ড্রাম ট্রাকটি গতিরোধ করে থামিয়ে চালক ও হেলপারকে গ্রেপ্তার করে। ট্রাকে থাকা লাল বালুর আনুমানিক মূল্য ৪২ হাজার টাকা। আটক রহুল আমীন ( ২১) শেরপুর সদর উপজেলার সাতপাকিয়া গ্রামের মোকছেদ আলীর ছেলে, মাহমুদ( ২১) অষ্টমীতলা পুলিশ লাইন্স এলাকার তোতা মিয়ার ছেলে, মুরাদ (৩০) বকশীগঞ্জের যদুরচর গ্রামের নুর ইসলামের ছেলে এবং হারুন অর রশিদ (৩৫) দেওয়ানগঞ্জের চেংটিমারি গ্রামের আবু তালেবের ছেলে।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান এ প্রতিবেদককে বলেন, প্রাকৃতিক পরিবেশ নষ্ট করে অবৈধভাবে লাল বালুর ব্যবসার কোন সুযোগ নেই। লাল বালুবাহী একটি ড্রাম ট্রাক জব্দ এবং চালক ও হেলপারকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের সাথে জড়িত অভিযোগে ১৯ আগস্ট, মঙ্গলবার সকালে আরও দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করে আসামিদের জামালপুর জেলা আদালতে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান

দেওয়ানগঞ্জে পাহাড়ি লাল বালু পাচারকালে ট্রাকবোঝাই বালু জব্দ, গ্রেপ্তার ৪

আপডেট সময় ১০:৩০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫