ঢাকা ০৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

সাংবাদিক তুহিন হত্যা : জড়িতদের শাস্তির দাবিতে ইসলামপুরে মানববন্ধন

ইসলামপুর : সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন। ছবি : বাংলারচিঠিডটকম

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের সাথে জড়িতদের শাস্তি ও বিচারের দাবিতে ৯ আগস্ট, শনিবার দুপুরে জামালপুরের ইসলামপুর উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় প্রেসক্লাব সড়কে ইসলামপুর প্রেসক্লাব এ আয়োজন করে।

মানববন্ধনের আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মো. মোরাদুজ্জামান। তিনি বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কোন রাজনৈতিক দলের ছত্রছায়ায় নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা এ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচার চাই। সারা বাংলাদেশে সাংবাদিকেরা যাতে নির্ভয়ে নিরাপদে থাকতে পারেন সেই নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে জরুরি পদক্ষেপ নেয়ার জন্য সরকার ও স্থানীয় প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইসলামপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফিরোজ খান লোহানী, মোহনা টিভির সাংবাদিক ওসমান হারুনী, দৈনিক জবাবদিহির সাংবাদিক আলমাস হোসেন আওয়াল, প্রতিদিনের সংবাদের সাংবাদিক এসএম হোসেন রানা, দৈনিক যুগান্তরের সাংবাদিক রহিমা সুলতানা মুকুল প্রমুখ। সভা সঞ্চালনা করেন ইসলামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজ লিটন।

মানববন্ধনে ইসলামপুর প্রেসক্লাবের সাংবাদিক কর্তকর্তা ও সদস্যসহ উপজেলায় কর্মরত সাংবাদিকেরা অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক তুহিন হত্যা : জড়িতদের শাস্তির দাবিতে ইসলামপুরে মানববন্ধন

আপডেট সময় ০৮:০৯:৫০ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫