ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাল পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফ-এর শর্তের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী শেরপুরের চরাঞ্চলে ব্রিজ ও পাকা রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন বাবার ঋণের টাকা পরিশোধে ছেলের বাধা মেয়র পদে নির্বাচন করত আগ্রহী বিএনপিনেতা ফিরোজ মিয়ার জনসংযোগ মাদারগঞ্জে জাল নিবন্ধন সনদে ফুয়েল কার্ড নিতে আসা দুই যুবককে জরিমানা জামালপুরে ঐতিহ্যবাহী লাঠিবারি খেলা অনুষ্ঠিত শোলাকুড়িতে বারতীর্থ স্নান ও মেলা অনুষ্ঠিত বকশীগঞ্জে চেয়ারম্যান বাবুকে গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী
দেশ গড়তে এনসিপি’র জুলাই পদযাত্রা :

নাহিদ হাসনাত সারজিসরা আসছেন জামালপুরে

জামালপুর : সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন এনসিপি জামালপুর জেলা শাখার আহ্বায়ক মো. লুৎফর রহমান। ছবি : বাংলারচিঠিডটকম

জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসাবে ২৭ জুলাই, রবিবার ও ২৮ জুলাই, সোমবার এই দু’দিনের জামালপুর জেলায় সফরে আসছেন নাহিদ, হাসনাত, সারজিসরা। পদযাত্রা শেষে জামালপুর শহরের ফৌজদারি মোড়ে পথসভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার পাশাপাশি তারা আরও কিছু কর্মসূচিতে অংশ নিবেন।

২৬ জুলাই, শনিবার বিকালে জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে এনসিপি জামালপুর জেলা শাখা আয়োজিত সংবাদ সম্মেলনে জামালপুরে জুলাই পদযাত্রা কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন এনসিপি’র কেন্দ্রীয় যুগ্ম-সদস্য সচিব ও জেলা শাখার আহ্বায়ক মো. লুৎফর রহমান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এনসিপিনেতা মো. লুৎফর রহমান। তিনি জানান, পদযাত্রা ও অন্যান্য কর্মসূচিতে এনসিপি’র কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম-আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব, জ্যেষ্ঠ যুগ্ম-সদস্য সচিব ডাক্তার তানসিম জারা ও নাহিদ সরওয়ার নিভা, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম এবং মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটোয়ারীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থাকার কথা রয়েছে।

তিনি আরও জানান, ২৭ জুলাই, রবিবার প্রতিবেশী জেলা শেরপুরে জুলাই পদযাত্রা কর্মসূচি শেষে সন্ধ্যায় জামালপুর জেলা শহরের অবস্থান করবেন এনসিপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ। রাত ৮টায় জামালপুর শহরের চামড়া গুদাম এলাকায় আল জামিয়াতুল হাবিবিয়া কওমী মাদরাসা, হযরত শাহজামাল (র.) এর মাজার ও দয়াময়ী মন্দির পরিদর্শনের পাশাপাশি হরিজন পল্লীতে মতবিনিময় সভায় অংশ নেবেন নেতৃবৃন্দ। এরপর তারা জামালপুর সার্কিট হাউজে রাত্রিযাপন করবেন।

পরদিন ২৮ জুলাই, সোমবার সকাল ৯টায় জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন। পরে বেলা ১১টায় শহরের প্রধান সড়কের গেটপাড় থেকে ফৌজদারী মোড় পর্যন্ত পদযাত্রায় অংশ নিবেন নেতৃবৃন্দ। সবশেষে তারা ফৌজদারি মোড়ে আয়োজিত পথসভায় বক্তব্য রাখবেন। পথসভা শেষেই এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ জামালপুর ত্যাগ করবেন।

সংবাদ সম্মেলন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এনসিপিনেতা মো. লুৎফর রহমান বলেন, জুলাই পদযাত্রা কর্মসূচিকে সফল করতে এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জামালপুরের আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর যারা রয়েছেন তাদেরকে ইতিমধ্যে জানানো হয়েছে। আমরা আশাবাদী জামালপুর একটি শান্তিপূর্ণ জেলা। এখানে রাজনৈতিক সহাবস্থানের একটি ইতিহাস রয়েছে। সেই ধারাবাহিকতায় জামালপুরে গণঅভ্যুত্থান থেকে গড়ে উঠা দল এনসিপি। আমরা এখানে খুবই স্বতস্ফূর্তভাবে কর্মসূচি আয়োজন করতে পারবো বলে আশা করছি।

জামালপুর : সংবাদ সম্মেলনে অংশগ্রহণকারী সাংবাদিকবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

তিনি আরও বলেন, ফ্যাসিস্টদের বিচার, সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে দেশব্যাপী আমাদের এই জুলাই পদযাত্রা কর্মসূচি চলমান রয়েছে। তবে জায়গা ভেদে নাগরিকদের দাবি-দাওয়া থাকে সেগুলো শোনার জন্যই তো আমরা বেরিয়েছি। একইভাবে জামালপুরের মানুষের কি প্রত্যাশা সেটিও আমরা শুনবো। জামালপুরে নাগরিকদের দাবি-দাওয়াও আমরা শুনবো। জামালপুরের সহযোদ্ধারা আমাদের জানাচ্ছেন, তারা কি কি সমস্যা দেখছেন এই জেলায়। জাতীয় নাগরিক পার্টি আসলে এদেশের সকল নাগরিকদের অধিকার বাস্তবায়নের জন্য রাজনীতি করবে। প্রত্যেক নাগরিকের মর্যাদার ভিত্তিতে আমাদের রাজনীতি পরিচালিত হবে।

জামালপুরে জুলাই পদযাত্রা কর্মসূচি সফল করতে জেলায় কর্মরত সর্বস্তরের সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন এনসিপিনেতা মো. লুৎফর রহমান।

সংবাদ সম্মেলনে এনসিপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর আমীন শুভ, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-আহবায়ক হিফজুর রহমান বকুল, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক মোসাদ্দেকুর রহমান, এনসিপি জামালপুর জেলা শাখার যুগ্ম-সমন্বয়কারী মো. ফজলুর রহমান ও শাহিদুর রহমান সম্রাটসহ জেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জামালপুর জেলায় কর্মরত সর্বস্তরের বিপুল সংখ্যক সাংবাদিক এই সংবাদ সম্মেলনে অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

কাল পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশ গড়তে এনসিপি’র জুলাই পদযাত্রা :

নাহিদ হাসনাত সারজিসরা আসছেন জামালপুরে

আপডেট সময় ০৯:৩০:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫