ঢাকা ০৩:১২ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

বকশীগঞ্জে ছয়তলা ভবনের ছাদ থেকে লাফ দিয়ে এক ছাত্রী গুরুতর আহত

বকশীগঞ্জ : গুরুতর আহত ছাত্রী সাথিয়া জান্নাত আলোকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় সরকারি উলফাতুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ছয়তলা ভবনের ছাদ থেকে লাফ দিয়ে গুরুতর আহত হয়েছে সপ্তম শ্রেণির ছাত্রী সাথিয়া জান্নাত আলো (১৩)। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকায় পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। ২১ জুলাই, সোমবার বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত সাথিয়া জান্নাত আলো বকশীগঞ্জ পৌর এলাকার জেলখানা রোডের বাবু মিয়ার মেয়ে। কি কারণে ওই শিক্ষার্থী ছয়তলা ভবনের ছাদ থেকে লাফ দেওয়া পসঙ্গে মুখ খুলতে রাজি হয়নি তার সহপাঠীরা।

খোঁজ নিয়ে জানা গেছে, বকশীগঞ্জ উলফাতুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী সাথিয়া জান্নাত আলো বিকাল ৩ টার দিকে বিদ্যালয়ের ছয়তলা ভবনের ছাদে উঠে। সেখান থেকে মাটিতে লাফ দেয়। এ সময় তার সহপাঠীদের চিৎকারে শিক্ষক ও শিক্ষার্থীরা এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা হাসপতালে নিয়ে যান।

সেখানকার কর্তব্যরত চিকিৎসক মুমুর্ষূ অবস্থায় ওই শিক্ষার্থীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে তাকে সেখান থেকে ঢাকায় পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। বিদ্যালয়য় ছয়তলা ভবনের ছাদ থেকে লাফ দিয়ে পড়ে যাওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কি কারণে এমন ঘটনা ঘটেছে তা নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।

বকশীগঞ্জ থানা পুলিশ ছয়তলা ভবনের শ্রেণি কক্ষের বারান্দা থেকে একটি রক্তমাখা ব্লেড ও রক্তমাখা স্কার্ভ আলামত হিসেবে জব্দ করেছেন।

এ ব্যাপারে জানতে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূর মোহাম্মদকে ফোন দিলে তিনি সাংবাদিকের পরিচয় পেয়ে ফোন কেটে দেন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ এ প্রতিবেদককে বলেন, এ ঘটনায় তদন্তের জন্য একজন উপ-পরিদর্শককে (এসআই) দায়িত্ব দেওয়া হয়েছে। সার্বিক বিষয়ে তদন্ত করা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

পুকুরে ডুবে শিশু আলিফের মৃত্যু

বকশীগঞ্জে ছয়তলা ভবনের ছাদ থেকে লাফ দিয়ে এক ছাত্রী গুরুতর আহত

আপডেট সময় ০৯:৪০:১৩ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫