ঢাকা ১০:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী দেশের সরকারি গুদামে ১৭.৭১ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে : খাদ্যমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে রাষ্ট্রের দায়িত্ব তরুণ প্রজন্মকে পৃষ্ঠপোষকতা দেওয়া : তথ্যমন্ত্রী অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি উন্মোচন জামালপুরে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু মাদারগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালের রুগ্নদশার অবসান চাই কাল পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফ-এর শর্তের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী

জামালপুরে চাইল্ড ক্লাবের শিক্ষকদের ঝালাই প্রশিক্ষণ শুরু

জামালপুর : প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরে তৃতীয় ও চতুর্থ শ্রেণিতে ঝরেপড়ার ঝুঁকিতে থাকা অপারগ শিক্ষার্থীদের আনন্দঘন পরিবেশে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে গঠিত চাইল্ড ক্লাব শিক্ষকদের দুই দিনব্যপী ঝালাই প্রশিক্ষণ শুরু হয়েছে। ২ জুলাই, বুধবার থেকে উন্নয়ন সংঘের প্রশিক্ষণ কেন্দ্র ডিটিআরসির শেওলা সভাকক্ষে এই প্রশিক্ষণ শুরু হয়েছে।

মর্যাদাপূর্ণ ও স্থায়িত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সিডস) কর্মসূচির আওতায় এই প্রশিক্ষণের উদ্বোধন করেন উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা।প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, পরিচালক কর্মসূচি মুর্শেদ ইকবাল, কর্মসূচি ব্যবস্থাক এম. শামসুদ্দিন, শিক্ষা কর্মকর্তা সায়েদুল ইসলাম, উপজেলা সমন্বয়কারী হামিদুল হক প্রমুখ। প্রশিক্ষণে ৩০ জন শিক্ষক অংশ নিয়েছে।

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ, ইসলামপুর ও সদর উপজেলার ৩০টি চাইল্ড ক্লাবের মাধ্যমে প্রতি বছর ৬০০ জন করে তৃতীয় ও চতুর্থ শ্রেণির পেছনের বেঞ্চের ছাত্র-ছাত্রীদের বিশেষ নিরাময়মূলক ব্যবস্থার মাধ্যমে ইংরেজি ও গণিতের ভীতি দূর করে তাদের সামনে আসার যোগ্য করে গড়ে তোলা হয়।

সূত্র জানায়, ২০২৮ সালের শেষ নাগাদ কর্মএলাকার তিন হাজার প্রান্তিক পরিবারে আর্থ-সামাজিক উন্নয়নের মাত্রা আশাব্যঞ্জক পর্যায়ে উন্নতি করার লক্ষ্যে নরওয়েভিত্তিক আন্তর্জাতিক দাতা সংস্থা স্ট্রমি ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় উন্নয়ন সংঘ কর্তৃক বাস্তবায়নাধীন সিডস প্রকল্প জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলায় বহুমাত্রিক কার্যক্রম চলছে। শিক্ষা, জীবিকায়ন, যুবক, যুবতীদের আত্মকর্মসংস্থান, কিশোর, কিশোরীদের ক্ষমতায়নসহ বিভিন্ন কার্যক্রমের আওতায় কর্মএলাকার লক্ষ্যভুক্ত জনগোষ্ঠীর সাথে নিবিড়ভাবে কাজ করছে।

জনপ্রিয় সংবাদ

মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল

জামালপুরে চাইল্ড ক্লাবের শিক্ষকদের ঝালাই প্রশিক্ষণ শুরু

আপডেট সময় ০৮:১৪:৫১ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫