ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী দেশের সরকারি গুদামে ১৭.৭১ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে : খাদ্যমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে রাষ্ট্রের দায়িত্ব তরুণ প্রজন্মকে পৃষ্ঠপোষকতা দেওয়া : তথ্যমন্ত্রী অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি উন্মোচন জামালপুরে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু মাদারগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালের রুগ্নদশার অবসান চাই কাল পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফ-এর শর্তের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী

বকশীগঞ্জে খুদে শিক্ষার্থীদের নিয়ে স্কাউটস কাব কার্নিভাল অনুষ্ঠিত

বকশীগঞ্জ : বক্তব্য রাখেন ইউএনও মো. মাসুদ রানা। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় খুদে শিক্ষার্থীদের নিয়ে স্কাউটস কাব কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা স্কাউটসের উদ্যোগে এবং বাংলাদেশ স্কাউটস প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় ২৩ জুন, সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে কাব কার্নিভাল-২০২৫ এর উদ্বোধন উপলক্ষে জাতীয় ও স্কাউটস পতাকা উত্তোলন করা হয়।

কাব কার্নিভালের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা স্কাউটসের সভাপতি মো. মাসুদ রানা। এ সময় তিনি উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। তাদের স্কাউট কার্যক্রমকে গতিশীল করার আহবান জানান। এর আগে মহারাজার পোশাকে কাব কার্নিভালে অংশ নিলে স্কাউটস লিডার ও স্কাউট সদস্যরা ইউএনওকে স্বাগত জানান।

বকশীগঞ্জ : জাতীয় ও কাব স্কাউটস পতাকা উত্তোলন করেন ইউএনও মো. মাসুদ রানা। ছবি : বাংলারচিঠিডটকম

কাব কার্নিভাল উপলক্ষে উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু হাসান রেজাউল করিম, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, এনএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন উর রশিদ, জেলা স্কাউটস লিডার মোহাম্মদ বরকত আলী, কমিশনার আজাহার আলী সাজুসহ স্কাউটস সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

৩০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৮০ জন শিক্ষার্থী কাব কার্নিভালে অংশ নেয়। কাব কার্নিভালে বিভিন্ন খেলাধুলা, শুদ্ধচার চর্চা, সততা, কুইজ, সৃজনশীলতা বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকালে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের ব্যাগ বিতরণ করা হয়।

জনপ্রিয় সংবাদ

মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল

বকশীগঞ্জে খুদে শিক্ষার্থীদের নিয়ে স্কাউটস কাব কার্নিভাল অনুষ্ঠিত

আপডেট সময় ১০:০১:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫