ঢাকা ১২:০৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় যেন ১১৯ বছরের আলোকবর্তিকা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষার চালেই চলে বৃদ্ধ দম্পতির সংসার, সড়কের পাশে ঝুপড়িতে মানবেতর জীবন বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জামালপুরে ১০০ এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি সরকার কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে : ওয়ারেছ আলী মামুন
ইসলামী আন্দোলন বাংলাদেশ :

জামালপুরে এমপি প্রার্থী বাছাইয়ের মতামত সভা অনুষ্ঠিত

জামালপুর : বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক জি এম রুহুল আমীন। ছবি : বাংলারচিঠিডটকম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের জামালপুর-৫ সদর আসনে প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে তৃণমূল দায়িত্বশীলদের মতামত গ্রহণ আলোচনা সভা ২২ জুন, রবিবার বিকেলে শহরের মডেল মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি এ সভার আয়োজন করে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর সদর উপজেলা শাখার সভাপতি মো. হামিদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক জি এম রুহুল আমীন।

প্রধান অতিথির বক্তব্যে জি এম রুহুল আমীন বলেন, আমরা যারা ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীক নিয়ে সামনের নির্বাচনের দিকে ধাবিত হব। আমাদের প্রস্তুতি যদি সেভাবে না থাকে তাহলে আমরা সেই নির্বাচনের সঠিক ফলাফল পাওয়া সম্ভব হবে না। তৃণমূলে যদি হাতপাখার দাওয়াত সর্বোচ্চ পৌঁচ্ছে দিতে পারি এবং তৃণমূল সংগঠনের দক্ষ ও যোগ্য দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তুলতে পারি তাহলে নির্বাচনের কাঙ্ক্ষিত ফসল আমাদের ঘরে তোলা সম্ভব হবে। এই আসনে আমরা হাতপাখাকে বিজয়ী দেখতে চাই ইনশাআল্লাহ। সেই লক্ষ্যে সকল নেতা-কর্মীদের ঐকবদ্ধ হয়ে তৃণমূল পর্যায়ে কাজ করতে হবে।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার উপদেষ্টা ডা. সৈয়দ মো. ইউনুস আহমাদ, সভাপতি মুফতী মোস্তফা কামাল, সেক্রেটারি মাওলানা সুলতান মাহমুদ সিরাজী, বাংলাদেশ মুজাহিদ কমিটি জামালপুর জেলা শাখার সভাপতি শামসুল হক প্রমুখ। এতে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা ও সদর উপজেলা শাখার সকল নেতৃবৃন্দ অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

ইসলামী আন্দোলন বাংলাদেশ :

জামালপুরে এমপি প্রার্থী বাছাইয়ের মতামত সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:২৯:০০ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫