ঢাকা ০৮:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষার চালেই চলে বৃদ্ধ দম্পতির সংসার, সড়কের পাশে ঝুপড়িতে মানবেতর জীবন বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জামালপুরে ১০০ এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি সরকার কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে : ওয়ারেছ আলী মামুন নকলায় ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ফাহিম চৌধুরী ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল তিন দিনের নাট্যোৎসবে মঞ্চস্থ হচ্ছে সাদিয়া তাবাসসুম বৃষ্টি রচিত নাটক ‘ঊনচাঁদ’ বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিক পালিত বিএনপির সাবেক মহাসচিব সালাম তালুকদার স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

নিখোঁজ নৌকার মাঝি সুনীলের মরদেহ উদ্ধার

 দেওয়ানগঞ্জ : যমুনার পানিতে ডুবে মারা যান সুনীল দাস। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় যমুনা নদীতে পড়ে নিখোঁজের চারদিন পর নৌকার মাঝি সুনীল দাসের (২২) মরদেহ উদ্ধার হয়েছে। ২৪ মে. শনিবার সকালে উপজেলার ফুটানি বাজার যমুনা ঘাটে তার মরদেহ ভেসে থাকতে দেখে উদ্ধার করেন স্থানীয়রা। সুনীল দাস উপজেলার ফুটানি বাজারের সুরিন্দা মোহন দাসের ছেলে।

জানা গেছে, ১৯ মে সোমবার দেওয়ানগঞ্জ উপজেলার ফুটানি বাজার ঘাট থেকে গাইবান্ধা বালাসী ঘাটের উদ্দেশ্যে নৌকায় যাত্রী নিয়ে যাচ্ছিলেন সুনীল দাস। মাঝ নদীতে ঝড়ো বাতাসে নদী থেকে নৌকাটি নদীর ধারে এসে আটকে যায়। নৌকাটি ছাড়ার জন্য প্রস্তুতি নেয়ার সময় সুনীল দাসের উপর নদীর পাড় ভেঙে পড়ে। সেখানেই তিনি নিখোঁজ হন। জীবন বাঁচাতে নৌকার যাত্রীরা ডাকচিৎকার শুরু করলে নদীর ধারের স্থানীয় লোকজন তাদের উদ্ধার করেন।

স্থানীয়রা সুনীল দাসকে খোঁজাখুঁজি করে না পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল দু’দিন উদ্ধার অভিযান চালিয়ে তার কোন সন্ধান না পেয়ে তারা অভিযান স্থগিত ঘোষণা করেন। ২৪ মে. শনিবার সকালে স্থানীয় বড়খাল ফুটানি বাজার এলাকার যমুনা নদীতে সুনীল দাসের মরদেহ ভেসে উঠে। স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে।

দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আতাউর রহমান এ প্রতিবেদককে বলেন, সুনীল দাসের পরিবারকে সরকারি তহবিল থেকে আর্থিক সহযোগিতা করা হবে।

জনপ্রিয় সংবাদ

সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

নিখোঁজ নৌকার মাঝি সুনীলের মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৮:২৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫