ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০২৭ সালের মধ্যে ১০টি উড়োজাহাজ লিজ নেয়ার পরিকল্পনা বিমানের : মিল্লাত জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম এপেক্স ক্লাব অব শেরপুরের ৩য় পালাবদল অনুষ্ঠিত মুসলিমাবাদে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত ইসলামপুরে পোড়ানো হয় চায়না রিং জাল আড়াইশ’ অ্যাথলেটদের অংশগ্রহণে ম্যারাথন অনুষ্ঠিত জামালপুরে বিএনপি’র কর্মী সভা অনুষ্ঠিত সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী

মাদারগঞ্জে বজ্রপাতে কিশোরের মৃত্যু

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বজ্রপাতে হাশেম আলী (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। ১৭ মে শনিবার দুপুরে উপজেলার গুনারীতলা ইউনিয়নের নিশ্চিন্তপুর (ধুলোপুড়ি) এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই কিশোর বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বোয়াইল ইউনিয়নের ধারাবর্ষা এলাকার ওয়াহেদ আলীর ছেলে। পেশায় ঘোড়ার গাড়িচালক ছিল সে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ১৭ মে শনিবার দুপুরে হাশেম আলীসহ ছয়জন ঘোড়ার গাড়িচালক ধান নিয়ে স্থানীয় এক কৃষকের বাড়িতে যাচ্ছিলেন। হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে তারা একটি আমগাছের নিচে আশ্রয় নেন। এ সময় বজ্রপাত ঘটে। এতে প্রাণ হারায় কিশোর হাশেম আলী। এ ঘটনায় অন্য ঘোড়ার গাড়িচালকেরা প্রাণে বেঁচে যায়। স্থানীয়রা হাশেম আলীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জরুরি বিভাগে দায়িত্বে থাকা চিকিৎসক রাকিবুল বাংলারচিঠিডিকমকে বলেন, হাশেম আলীকে হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যুবরণ করেছে।

সারিয়াকান্দি উপজেলার বোয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আছাদ খান বজ্রপাতে হাশেম আলীর মৃত্যুর বিষয়টি এবং তার পরিচয় নিশ্চিত করেছেন।

জনপ্রিয় সংবাদ

২০২৭ সালের মধ্যে ১০টি উড়োজাহাজ লিজ নেয়ার পরিকল্পনা বিমানের : মিল্লাত

মাদারগঞ্জে বজ্রপাতে কিশোরের মৃত্যু

আপডেট সময় ০৬:২৬:১৬ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫