ঢাকা ০৩:১২ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণের খাদ্যশস্যের মজুত রয়েছে : খাদ্য প্রতিমন্ত্রী জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়া হবে : ওয়ারেছ আলী মামুন ইসলামপুরে এমপি’র গাড়ি ভাংচুর, প্রতিবাদে বিক্ষোভ মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী ফিরোজ মিয়া’র উঠান বৈঠক সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ১১ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী নিখোঁজ শিশু সাদের সন্ধানের দাবিতে মানববন্ধন বকশীগঞ্জে বসতঘর লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে মামলা, প্রতিবাদে বকশীগঞ্জে মানববন্ধন

বকশীগঞ্জ : আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন। ছবি : বাংলারচিঠিডটকম

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়েরের প্রতিবাদে জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৪ এপ্রিল বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা প্রেসক্লাবের সহযোগিতায় দৈনিক আমার দেশ পাঠকমেলা উপজেলা পরিষদের সামনে মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি হেদায়েত উল্লাহ, সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক লালন, উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিমন, আমার দেশ পত্রিকার বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি রকিবুল হাসান বিদ্রোহী, উপজেলা বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আবদুল হামিদ, গণঅধিকার পরিষদের আহ্বায়ক শাহরিয়ার আহমেদ সুমন, জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সাদ আহাম্মেদ রাজু প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করে শিল্পপতি মোস্তফা কামাল আবারও স্বাধীন সাংবাদিকতার কন্ঠরোধ করতে চায়। সত্য প্রকাশে হুমকি দিতেই ও দুর্নীতির তথ্য প্রকাশ করায় ওই মামলা দায়ের করা হয়েছে। তাই মামলা প্রত্যাহারসহ মানববন্ধন থেকে মামলাবাজ মেঘনা গ্রুপের মালিক মোস্তফা কামালকে গ্রেপ্তারের দাবি জানানো হয়।

মানববন্ধনে উপজেলা প্রেসক্লাবের গণমাধ্যমকর্মীসহ অন্যান্য গণমাধ্যম কর্মীরা অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে মামলা, প্রতিবাদে বকশীগঞ্জে মানববন্ধন

আপডেট সময় ০৭:২৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫