ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন নির্ধারিত মূল্যেই মিলছে সার, স্বস্তিতে মেলান্দহের কৃষকেরা শেরপুরে ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ইত্তেফাকুল উলামা’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফ্যাসিস্টরা থাকলে বাংলাদেশ সিকিম হয়ে যেত : বিমান পরিবহন মন্ত্রী মিল্লাত শেরপুরে ইআরটি সদস্যরা পেল সরঞ্জামাদি, ক্ষতিপূরণের চেক বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ

গাজায় গণহত্যার প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ মিছিল সমাবেশ

শেরপুর : গাজায় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ। ছবি : বাংলারচিঠিডটকম

গাজায় ইসরাইলের বর্বরোচিত হামলা, নৃশংস গণহত্যা ও ভারতে মুসলিম নিধনের প্রতিবাদে শেরপুরে ৭ এপ্রিল সোমবার দুপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

তৌহিদী জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিলটি শেরপুর সরকারি কলেজ থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের থানা মোড় এলাকায় গিয়ে এক বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। এতে বক্তব্য দেন ইদ্রিসিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. ফজলুর রহমান, জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা মো. নজরুল ইসলাম, ঐতিহ্যবাহী মাইসাহেবা জামে মসজিদের ইমাম মাওলানা মো. আকরাম হোসাইন, মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা রাকিবুল ইসলাম, শরিফুল ইসলাম ছানী, সমন্বয়ক মো. মামুন, ছাত্র প্রতিনিধি হাসান মেহেদী, সায়িম, হাফেজ জাফর আহমদ, মানবাধিকারকর্মী সঞ্জয় বণিক প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, মার্কিন মদদে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের পৈশাচিকতা মানব সভ্যতাকে কলঙ্কিত করেছে। অবরুদ্ধ ভূ-খন্ডটি পরিণত হয়েছে পৃথিবীর মাঝে একখন্ড নরকে। বসবাসের অযোগ্য হয়ে পড়েছে গোটা উপত্যকা। গাজায় গণহত্যা অব্যাহত রেখেছে সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইল। বক্তারা মুসলমানদের উপর এ ধরনের ন্যাক্কারজনক হামলা ও গণহত্যার তীব্র নিন্দা জানিয়ে সবাইকে ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানান।

মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজায় গণহত্যার প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ মিছিল সমাবেশ

আপডেট সময় ০৫:০৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫