ঢাকা ০৪:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় যেন ১১৯ বছরের আলোকবর্তিকা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষার চালেই চলে বৃদ্ধ দম্পতির সংসার, সড়কের পাশে ঝুপড়িতে মানবেতর জীবন বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জামালপুরে ১০০ এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি সরকার কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে : ওয়ারেছ আলী মামুন

মাদারগঞ্জে ২৫ মার্চ গণহত্যা, মহান মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

মাদারগঞ্জ : আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউএনও নাদির শাহ। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ মার্চ মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ হলরুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির শাহের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সাইদুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিজভী আহমেদ, বীর মুক্তিযোদ্ধা শাহ মোহাম্মদ মজনু ফকির, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, মাদারগঞ্জ প্রেসক্লাবের যুগ্মসাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম আবেদ প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম হত্যাযজ্ঞ ও গণহত্যার বর্ণনা তুলে ধরেন। বক্তারা বলেন, ২৫ মার্চের সেই কালরাত্রি বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে এক কালো অধ্যায়, যা বিশ্ব ইতিহাসে অন্যতম ভয়াবহ গণহত্যা। ২৫ মার্চ সারাদেশে পাক-হানাদার বাহিনীর ব্যাপক হত্যাযজ্ঞে শহীদ হন ছাত্র-শিক্ষক, পুলিশ ও সেনা সদস্যসহ হাজারো নিরপরাধ মানুষ। তাদের আত্মদানের পথ ধরেই দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা অর্জন করেছি কাঙ্ক্ষিত স্বাধীনতা।

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

মাদারগঞ্জে ২৫ মার্চ গণহত্যা, মহান মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:৪৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫