ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দলের নাম ভাঙিয়ে নৈরাজ্যকারীদের বিএনপিতে ঠাঁই নেই : শামীম তালুকদার জামালপুরে জাতীয় যুবশক্তির সমন্বয় সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে দুই শিশুকে বলাৎকারের অভিযোগে থানায় মামলা ইসলামপুর হবে আগামী প্রজন্মের সেরা বাসস্থান : সুলতান মাহমুদ বাবু যুব সমাজকে ক্রীড়ামুখী করতে কাজ করছে বিএনপি সরকার : শামীম তালুকদার দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদ জানালেন মেহেদী নতুন ভোট কেন্দ্র চায় ইসলামপুরের টেংরাকুড়াবাসী মাদারগঞ্জে ভাঙারি ব্যবসায়ী ফকির আলীর মরদেহ উদ্ধার বকশীগঞ্জে অবৈধভাবে ৭২ বস্তা সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা

রানাগাছায় জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

জামালপুর: বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার আমীর মাওলানা মুহাম্মাদ আব্দুস সাত্তার।ছবি: বাংলারচিঠিডটকম

বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়ন শাখার কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২২ ফেব্রুয়ারি শনিবার বিকেলে বানারপাড় ফাজিল ডিগ্রি মাদরাসা মাঠে এ কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

জামায়াতে ইসলামী সদর উপজেলার রানাগাছা ইউনিয়ন শাখার আমীর আজহারুল ইসলামের সভাপতিত্বে কর্মী ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার আমীর মাওলানা মুহাম্মাদ আব্দুস সাত্তার।

প্রধান অতিথির বক্তব্যে জেলা আমীর মুহাম্মাদ আব্দুস সাত্তার বলেন, কোরআনের শাসন ব্যবস্থা কায়েমের জন্য ইসলামের দাওয়াতকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। তাহলেই দ্বীনের বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে না।

তিনি আরও বলেন, আমাদেরকে কোরআন ও সুন্নাহর আলোকে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠন করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে।

দেশে গণতন্ত্র ও জনগণের শাসন প্রতিষ্ঠায় কর্মীদের সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহ্বান জানান।

জামায়াতে ইসলামী সদর উপজেলার রানাগাছা ইউনিয়ন শাখার সেক্রেটারি আতাউর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার নায়েবে আমীর অধ্যাপক খলিলুর রহমান, জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার সেক্রেটারি আইনজীবী আব্দুল আউয়াল, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আইনজীবী আছিমুল ইসলাম, সদর উপজেলার সাবেক আমীর মাওলানা কুদরতে খোদা, সদর উপজেলার আমীর হাফেজ মাওলানা শরিফুল ইসলাম, সেক্রেটারি রেজাউল করিম নোমান প্রমুখ।

কর্মী ও সুধী সমাবেশে জামায়াতে ইসলামী সদর উপজেলার রানাগাছা ইউনিয়ন শাখার সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

দলের নাম ভাঙিয়ে নৈরাজ্যকারীদের বিএনপিতে ঠাঁই নেই : শামীম তালুকদার

রানাগাছায় জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় ১০:২২:১৩ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫