ঢাকা ০১:১৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উন্নয়ন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী রাজিব বাস সার্ভিস নিরাপদ করতে পরামর্শ সভা, ১৩ নির্দেশনা অসহায়ত্বের সুযোগে দ্বিগুণ ভাড়ায় চলছে ইসলামপুরে সরকারি অ্যাম্বুলেন্স ভেজাল সরিষার তেল কারখানা সিলগালা, ১ লাখ টাকা জরিমানা যুবদলনেতা সোহেল রানার উদ্যোগে চলছে গবাখালি খাল পরিষ্কার স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নিলেন বকশীগঞ্জের বিএনপি নেতা শাকিল যুবদল নেতা মোখলেস ও মহিলা দলনেত্রী মনির সুস্থতা কামনায় দোয়া মাহফিল জামালপুরে নারী উদ্যোক্তা উন্নয়ন ফোরাম গঠিত

সরিষাবাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজু গ্রেপ্তার

গ্রেপ্তার আসামি আওয়ামী লীগনেতা মিজানুর রহমান মিজু। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ীতে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র- জনতার মিছিলে হামলার ঘটনায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজুকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৫ জানুয়ারি রবিবার দিবাগত রাতে পৌর এলাকার সিমলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সরিষাবাড়ী থানা পুলিশ।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, ৪ আগস্ট বিকেলে শিমলা বাজার বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র-জনতার মিছিলের ওপর হামলা চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় হামলাকারীরা মিছিলের ওপর ককটেল বিস্ফোরণ করে মিছিল ছত্র ভঙ্গ করে দেয়। এ ঘটনায় ২ অক্টোবর ৪৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ১৫০ জনকে আসামি করে থানায় মামলা করে মো. অলিল নামে এক ব্যক্তি।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া এ প্রতিবেদককে বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনায় মামলায় পুলিশ অভিযান চালিয়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজুকে গ্রেপ্তার করা হয়। ৬ জানুয়ারি সোমবার বিকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

সরিষাবাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজু গ্রেপ্তার

আপডেট সময় ১০:০২:২৭ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫