ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

ইসলামপুরে পৌর যুবদলের উদ্যোগে ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে মিছিল। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুরে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ২৭ অক্টোবর রবিবার দুপুরে পৌর যুবদলের উদ্যোগে ডাকবাংলো মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে ভার্চুয়ালে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এ এস এম আব্দুল হালিম। পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মনির খান লোহানীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি নবী নেওয়াজ খান লোহানী বিপুল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, পৌর যুবদলের সাবেক সভাপতি আতিকুর রহমান শাহীন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জাকিউল ইসলাম তিব্বত, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুজন প্রমুখ।

বক্তারা সংগঠন সুসংগঠিত করতে আগামী দিনে সকলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, শেখ হাসিনাকে দেশছাড়া করেছি, কিন্তু তিনি ভারতে বসে দেশের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করছেন। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত সরকার গঠনের লক্ষ্যে সকলকে সজাগ থাকার আহ্বান জানান। পরে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রূহের মাহফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উল্লেখ যে, ১৯৭৮ সালের এই দিনে বিএনপির প্রতিষ্ঠাতা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলের এ অঙ্গসংগঠন প্রতিষ্ঠা করেন। বাংলাদেশি জাতীয়তাবাদ, জনগণের গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে উৎপাদনমুখী রাজনীতির মাধ্যমে যুবশক্তিকে কর্ম শক্তিতে রূপান্তরিত করার লক্ষ্য নিয়ে যুবদল প্রতিষ্ঠা করা হয়।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে পৌর যুবদলের উদ্যোগে ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট সময় ০৫:৫৫:৪০ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪