
শফিউল আলম লাভলু
নিজস্ব প্রতিবেদক, নকলা (শেরপুর), বাংলারচিঠিডটকম
শেরপুরের নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন বলেন, অন্তরবর্তীকালীন সরকার আমাদের উপর যে ভরসা করছেন এবং উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে নতুন দায়িত্ব দিয়েছেন সেই ভরসাটুকু আমরা রাখতে চাই। আমরা সব সময় কাজ করি জনস্বার্থে এবং জনগণের জন্য। উপজেলার সকল কর্মকর্তারাই আমার পরিবার। সকলেই মিলে আমরাও সরকারকে সেই ভরসাটুকুও দিতে চাই।
২০ আগস্ট মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বিভিন্ন দপ্তরের সকল কর্মকর্তা ও ব্যাংক প্রতিনিধিদের সাথে মতবিনিময়কালে ইউএনও এসব কথা বলেন।
কর্মকর্তাদের উদ্দেশে ইউএনও সাদিয়া উম্মুল বানিন বলেন, সরকারের নির্দেশনার বাইরে কেউ কোন কাজ করলে তার দায়ভার তাকেই নিতে হবে। আগের চেয়ে আমাদের দায়িত্ব আরও বেড়ে গেছে। সবাইকে নতুন ভাবে এবং আরও ভাল কিছু করতে হবে।
এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মো. ইসহাক আলী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী, উপজেলা প্রকৌশলী আরেফিন পারভেজসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ব্যাংক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বাংলার চিঠি ডেস্ক : 


















