ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একটি মহল রাজনীতির নামে বিভ্রান্তি ছড়াচ্ছে, সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সাংবাদিকদের জন্য আমি এ পর্যন্ত এসেছি : ড. নিলোফার এমপি জাতীয় ঐকমত্য ও স্বচ্ছতার ভিত্তিতে চলচ্চিত্র শিল্পকে নতুন উচ্চতায় নেওয়া হবে : তথ্যমন্ত্রী বাংলাদেশের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেবেন না : পশ্চিমবঙ্গ সরকারকে মির্জা ফখরুল ফ্যামিলি কার্ড বিতরণে হাসি ফুটলো ১২৯৫ পরিবারে কৃষিপণ্য উৎপাদন বিপণনে প্ল্যাটফর্ম গঠন পরিচালনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ১৭ মে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস : সচেতনতা ও প্রতিরোধ এবং একজন ডা. জাকির হোসেন মাদারগঞ্জে কোরবানির জন্য প্রস্তুত ১১০ কোটি টাকার গবাদিপশু  সরিষাবাড়ীতে চড়ক পূজা, জমজমাট মেলা, উপচে পড়া ভিড় নবাঙ্কুরের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

লেবাননে ইসরায়েলি হামলায় ৯ জন নিহত

বাংলারচিঠিডটকম ডেস্ক:

লেবাননের দক্ষিণাঞ্চলে ১৭ আগস্ট শনিবার ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে নয়জন নিহত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।

এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী হিজবুল্লাহ সংগঠনের অস্ত্র গুদামে হামলা চালানোর কথা জানিয়েছে। খবর এএফপি’র।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, নাবাতিহ এলাকায় ইসরায়েলের ওই বিমান হামলায় নিহতদের মধ্যে ‘একজন মহিলা এবং তার দুই শিশু রয়েছে এবং সেখানে হামলায় আরও পাঁচজন আহত হয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।’

ইসরায়েলের সামরিক বাহিনী তাদের টেলিগ্রাম চ্যানেলে বলেছে, দেশটির বিমান বাহিনী রাতে নাবাতিহ এলাকায় লেবাননের হিজবুল্লাহ সংগঠনের একটি অস্ত্র গুদামে হামলা চালিয়েছে। এলাকাটি ইসরায়েল সীমান্তের মাত্র ১২ কিলোমিটার (সাত মাইল) দূরে অবস্থিত।

গত অক্টোবরে ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাস যোদ্ধা ও ইসরায়েলি বাহিনীর মধ্যে গাজা উপত্যকায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান-সমর্থিত হিজবুল্লাহ এবং ইসরায়েলি বাহিনী তাদের সীমান্তে প্রায় প্রতিদিনই গুলি বিনিময়ে জড়িয়ে পড়তে দেখা যায়।

সর্বশেষ এ হামলা এমন এক সময় চালানো হলো যখন আলোচনার মাধ্যমে গাজায় যুদ্ধ এড়ানোর প্রচেষ্টা চলছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একটি মহল রাজনীতির নামে বিভ্রান্তি ছড়াচ্ছে, সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

লেবাননে ইসরায়েলি হামলায় ৯ জন নিহত

আপডেট সময় ১১:১০:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪