ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাল পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফ-এর শর্তের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী শেরপুরের চরাঞ্চলে ব্রিজ ও পাকা রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন বাবার ঋণের টাকা পরিশোধে ছেলের বাধা মেয়র পদে নির্বাচন করত আগ্রহী বিএনপিনেতা ফিরোজ মিয়ার জনসংযোগ মাদারগঞ্জে জাল নিবন্ধন সনদে ফুয়েল কার্ড নিতে আসা দুই যুবককে জরিমানা জামালপুরে ঐতিহ্যবাহী লাঠিবারি খেলা অনুষ্ঠিত শোলাকুড়িতে বারতীর্থ স্নান ও মেলা অনুষ্ঠিত বকশীগঞ্জে চেয়ারম্যান বাবুকে গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী

অন্তর্বর্তীকালীন সরকারে শপথ নিলেন আরো চার উপদেষ্টা

বাংলারচিঠিডটকম ডেস্ক:

অন্তর্বর্তীকালীন সরকারে আজ যুক্ত হলেন আরো চার উপদেষ্টা।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ১৬ আগস্ট শুক্রবার বিকেল ৪:১১ টায় বঙ্গভবনের দরবার হলে তাঁদেরকে শপথ বাক্য পাঠ করান।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতেই নতুন চার উপদেষ্টা শপথ নিলেন।

তাঁরা হলেন: অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, সাবেক সচিব মুহাম্মদ ফাওজুল কবির খান এবং বাংলাদেশ রাইফেলসের সাবেক মহাপরিচালক লে. জে (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

প্রধান উপদেষ্টা ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারে এখন উপদেষ্টার সংখ্যা দাঁড়ালো ২১ এ। শপথ বাক্য পাঠ করার পরে তাঁরা প্রত্যেকে উপদেষ্টার শপথ ও গোপনীয়তার শপথে স্বাক্ষর করেন।

মন্ত্রী পরিষদ সচিব মো. মাহবুব হোসেন শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।

এ সময় কয়েকজন উপদেষ্টা, তিন বাহিনীর প্রধানগণ এবং সামরিক ও বেসামরিক সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে তিন দফায় শপথ গ্রহণ করেন অন্তর্বর্তী সরকারের ১৭ উপদেষ্টা। এর মধ্যে ৮ আগস্ট শপথ নেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ উপদেষ্টা। ঢাকা ও দেশের বাইরে থাকায় তিন উপদেষ্টা সেদিন শপথ নেননি।

পরে ১১ আগস্ট শপথ নেন উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও বিধান রঞ্জন রায় পোদ্দার আর ১৩ আগস্ট শপথ নেন আরেক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজম বীর প্রতীক। সর্বশেষ আজ শপথ নিলেন উপদেষ্টা পরিষদের চার জন সদস্য।

গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির দিন গণঅভ্যুত্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন।

ওই দিনই মন্ত্রিসভা ভেঙে দেওয়া হয়। এরপর বিলুপ্ত করা হয় দ্বাদশ জাতীয় সংসদ। গঠিত হয় ড. ইউনূসের নেতৃত্বাধীন একটি অন্তর্বর্তীকালীন সরকার।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাল পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অন্তর্বর্তীকালীন সরকারে শপথ নিলেন আরো চার উপদেষ্টা

আপডেট সময় ০৮:৩২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪