ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দেওয়ানগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

বিল্লাল হোসেন মন্ডল
নিজস্ব প্রতিবেদক, দেওয়ানগঞ্জ, বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় পুকুর থেকে জবর আলী (৮০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। ১৩ আগস্ট মঙ্গলবার বিকালে পৌর শহরের উত্তর কালিকাপুর গ্রামের জাকিউল ইসলামের বাড়ি সংলগ্ন পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়।

জবর আলী চর কালিকাপুর গ্রামের মৃত নুদু মিয়ার ছেলে।

জবর আলীর স্ত্রী ফিরোজা বেগম জানান, দীর্ঘদিন যাবৎ থেকে তার স্বামী মানসিক ভারসাম্য হীনতায় ভুগছেন। প্রায় ৩ বছর যাবত সে এদিকে সেদিক ঘুরাঘুরি করে। সোমবার মধ্যরাতে সে বাড়ি থেকে বের হয়ে যায়। সকালে তাকে খোঁজা খুঁজি করেন তার পরিবার। মঙ্গলবার দুপুরে পুকুরে তার ভাসমান লাশ পথচারীরা দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

ঘটনাস্থল পরিদর্শন করেন দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন ক্রান্তি চৌধুরী।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, জবর আলীর পরিবারের কোনো অভিযোগ ও কারও প্রতি সন্দেহ না থাকায় তার স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেওয়ানগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

আপডেট সময় ০৮:১৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪