ঢাকা ০১:০৬ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ শেরপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ইসলামপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু মরিয়মের মরদেহ উদ্ধার জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট একটি সফল আয়োজন : কিছু পর্যালোচনা জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা

ইউনূসের সঙ্গে সেনাপ্রধান, সুশীল সমাজের নেতৃবৃন্দের বৈঠক

বাংলারচিঠিডটকম ডেস্ক:

প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূস দেশের আইনশৃঙ্খলার উল্লেখযোগ্য উন্নতিতে সন্তোষ প্রকাশ করেছেন।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখপাত্র বলেন, ১২ আগস্ট সোমবার সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ জামান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাঁর কার্যালয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠককালে পরিস্থিতির উন্নতিতে সাহায্য করার জন্য সেনাবাহিনীর সক্রিয় ভূমিকার প্রশংসা করেন তিনি।

বৈঠকে বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টা দুই ডজনের বেশি মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গেও বৈঠক করেন। তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্প সম্পর্কে খোঁজখবর নেন।

এসময় মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন উপস্থিত ছিলেন।

পরে বিকেলে সুশীল সমাজের নেতৃবৃন্দ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন।

সুশীল সমাজের নেতাদের মধ্যে ছিলেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, বিশিষ্ট অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ এবং সেন্টার ফর পলিসি ডায়ালগের বিশিষ্ট ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান

ইউনূসের সঙ্গে সেনাপ্রধান, সুশীল সমাজের নেতৃবৃন্দের বৈঠক

আপডেট সময় ০৯:০৭:১১ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪