ঢাকা ১০:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ শেরপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ইসলামপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু মরিয়মের মরদেহ উদ্ধার জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট একটি সফল আয়োজন : কিছু পর্যালোচনা জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা

বেলগাছা ইউনিয়ন পরিষদে ভয়াবহ অগ্নিকাণ্ড

বেলগাছা ইউনিয়ন পরিষদ কার্যালয় পুড়ে ছাই হয়ে গেছে। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন
নিজস্ব প্রতিবেদক, ইসলামপুর, বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের দেওয়া আগুনে প্রয়োজনীয় কাগজপত্র, কম্পিউটারসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে। ১১ আগস্ট রবিবার দিবাগত গভীর রাতে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গভীর রাতে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হঠাৎ আগুন দেখতে পেয়ে নেভানোর চেষ্টা করলেও দ্রুত আগুন ছড়িয়ে পরায় ফায়ার সার্ভিসে খবর দিলে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কার্যালয়ের ভেতরে থাকা আসবাবপত্র, কম্পিউটার ও প্রয়োজনীয় সব কাগজ পুড়ে ছাই হয়ে যায়।

বেলগাছা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আগুন।ছবি:বাংলারচিঠিডটকম

চেয়ারম্যান আব্দুল মালেক বলেন, পরিষদে কোন বৈদ্যুতিক লাইন নেই। আগুন লাগার খবর পেয়ে পরিষদে আসি। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। পরিষদে থাকা সবকিছু আগুনে পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে, প্রতিহিংসা মূলকভাবে দুর্বৃত্তদের দ্বারা আগুনের সূত্রপাত ঘটে।

ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে।ছবি: বাংলারচিঠিডটকম

ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম বলেন, খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। দুর্ঘটনার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার জানান, বেলগাছা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা শুনেছি। কেউ অভিযোগ করেনি। অভিযোগে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আপলোডকারীর তথ্য

বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান

বেলগাছা ইউনিয়ন পরিষদে ভয়াবহ অগ্নিকাণ্ড

আপডেট সময় ০৭:৫২:৩৫ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪