ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় যেন ১১৯ বছরের আলোকবর্তিকা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষার চালেই চলে বৃদ্ধ দম্পতির সংসার, সড়কের পাশে ঝুপড়িতে মানবেতর জীবন বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জামালপুরে ১০০ এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি সরকার কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে : ওয়ারেছ আলী মামুন

সরিষাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচন ৫ জুন

মমিনুল ইসলাম কিসমত
নিজস্ব প্রতিবেদক, সরিষাবাড়ী, বাংলারচিঠিডটকম

স্থগিত হওয়া জামালপুরের সরিষাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ উপজেলার নির্বাচন ৫ জুন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন।

২৬ মে দুপুর বারোটার দিকে নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালক-২ এর উপসচিব মো. আতিয়ার রহমানের স্বাক্ষরিত এক চিঠিতে ৫ জুন সরিষাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ করা হবে, এ তথ্য জানান।

বিষয়টি নিশ্চিত করে সরিষাবাড়ী উপজেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা রিটার্নিং কর্মকর্তা সাখাওয়াৎ হোসেন এ প্রতিবেদককে জানান, সরিষাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচন যে পর্যায়ে স্থগিত করা হয়েছিল সে পর্যায় থেকে আইন ও বিধি অনুসারে নির্বাচন অনুষ্ঠিত হবে। পূর্ব নির্দেশনার আলোকে পদ্ধতিগতভাবে ৪র্থ ধাপে ৫ জুন ভোটগ্রহণের মাধ্যমে নির্বাচন সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, এর আগে সরিষাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনের ১৬ ঘণ্টা আগে ৭ মে এ উপজেলায় সকল পদের নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ১ম ধাপে ৮ মে সরিষাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. রফিকুল ইসলাম উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ এর বিধি ১৮ এবং ৩১ এর বিধান লঙ্ঘন করায় নির্বাচন কমিশন তার প্রার্থিতা বাতিল করেন। রফিকুল ইসলাম তার প্রার্থিতা বহালের জন্য হাইকোর্টে রিট করলে হাইকোর্ট বিভাগ গত ৬ মে তার প্রার্থিতা বহালের আদেশ দেয়। ৭ মে হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশন আপিল বিভাগে আবেদন করলে উচ্চ আদালত নতুন কোন আদেশ দেয়নি। এরপর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সরিষাবাড়ী উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনের সকল পদের নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন।

৫ জুন ৪র্থ ধাপে অনুষ্ঠিত ৬ষ্ঠ সরিষাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন রফিকুল ইসলাম রফিক (আনারস প্রতীক) ও তালেব উদ্দিন (দোয়াত কলম প্রতীক)। ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে আল—আমিন হোসাইস শিবলু (তালা প্রতীক) ও গোলাম মোস্তফা গণেশ (চশমা প্রতীক)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মাহমুদা শিখা (কলসি প্রতীক) ও জেলি আক্তার (ফুটবল প্রতীক) প্রতিদ্বন্দ্বিতা করবেন।

উপজেলার আটটি ইউনিয়ন ও একটি পৌরসভার ৯২টি কেন্দ্রের ৭৮৫টি বুথে ভোট গ্রহণ চলবে। উপজেলায় মোট পুরুষ ভোটার এক লাখ ৪৬ হাজার ৩৩৬ জন, মহিলা ভোটার দুই লাখ ৯৩ হাজার ৯১৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন একজন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

সরিষাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচন ৫ জুন

আপডেট সময় ০৭:৫৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪