ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দলের নাম ভাঙিয়ে নৈরাজ্যকারীদের বিএনপিতে ঠাঁই নেই : শামীম তালুকদার জামালপুরে জাতীয় যুবশক্তির সমন্বয় সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে দুই শিশুকে বলাৎকারের অভিযোগে থানায় মামলা ইসলামপুর হবে আগামী প্রজন্মের সেরা বাসস্থান : সুলতান মাহমুদ বাবু যুব সমাজকে ক্রীড়ামুখী করতে কাজ করছে বিএনপি সরকার : শামীম তালুকদার দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদ জানালেন মেহেদী নতুন ভোট কেন্দ্র চায় ইসলামপুরের টেংরাকুড়াবাসী মাদারগঞ্জে ভাঙারি ব্যবসায়ী ফকির আলীর মরদেহ উদ্ধার বকশীগঞ্জে অবৈধভাবে ৭২ বস্তা সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা

জিলবাংলা সুগার মিলে শ্রমিকদের অবস্থান ধর্মঘট, স্মারকলিপি পেশ

দেওয়ানগঞ্জ জিলবাংলা সুগার মিল মৌসুমী শ্রমিকদের অবস্থান ধর্মঘট। ছবি : বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল
নিজস্ব প্রতিবেদক, দেওয়ানগঞ্জ, বাংলারচিঠিডটকম ::

জামালপুরের দেওয়ানগঞ্জ জিলবাংলা সুগার মিলের মৌসুমী শ্রমিক কর্মচারীদের সমন্বয় স্থায়ীকরণের দাবিতে অবস্থান ধর্মঘট ও স্বারক লিপি দিয়েছেন শ্রমিক কর্মচারীরা। ১৬ মে তারা এ কর্মসূচি পালন করেন।

জানা গেছে, জিলবাংলা সুগার মিলের সর্বস্তরের মৌসুমী কর্মচারীরা বেলা ১১টা পর্যন্ত মিলের প্রধান ফটকে বিক্ষোভ সমাবেশ করেন। স্থায়ী সমন্বয় স্থগিত আদেশ প্রত্যাহার করে পুনরায় মৌসুমী থেকে স্থায়ী সমন্বয় করার দাবি জানিয়ে বক্তব্য রাখেন, জিল বাংলা সুগার মিলস ওয়ার্কাস ইউনিয়নের সভাপতি মো. লিচু মিয়া, সাধারণ সম্পাদক রায়হানুল হক, মৌসুমী শ্রমিক মাহফুজুর রহমান, রিয়াজুল কাউসার খোকন, আবুল কালাম আজাদ, ফরহাদ হোসেন, লতিফুল করিম রোকন, শাহনেওয়াজ, আনায়ার হোসেন, দেলোয়ার হোসেন প্রমুখ।

স্মারকলিপি পেশ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

পরে তারা জিলবাংলা সুগারমিলের ব্যবস্থাপনা পরিচালক বরাবর স্মারকলিপি দেন। স্মারকলিপিতে বলা হয়েছে, জিলবাংলা সুগার মিলের মৌসুমী শ্রমিক কর্মচারীদের স্থায়ী সমন্বয়করণের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। নিয়োগ বিজ্ঞপ্তির ভিত্তিতে মৌসুমী শ্রমিক কর্মচারীরা আবেদন করেন। ১৭ ও ১৮ মে শূন্যপদের জন্য আবেদিত শ্রমিক কর্মচারীদের সাক্ষাৎপত্র দেওয়া হয়। হঠাৎ করে ১৫ মে কর্তৃপক্ষ স্থায়ী সমন্বয়ের স্থগিত বিজ্ঞপ্তি দেওয়া হয়। স্থায়ী ও শূন্য পদের অনুকূলে সমন্বয়কে বাধাগ্রস্ত ও স্থায়ী শূন্যপদ পূরণ বন্ধ করতে একটি কুচক্রীমহল সরকারি বিভিন্ন দপ্তরে অভিযোগ করলে শূন্যপদের জন্য আবেদিত মৌসুমী শ্রমিক কর্মচারীদের স্থায়ী সমন্বয়করণ স্থগিত হয়ে যায়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দলের নাম ভাঙিয়ে নৈরাজ্যকারীদের বিএনপিতে ঠাঁই নেই : শামীম তালুকদার

জিলবাংলা সুগার মিলে শ্রমিকদের অবস্থান ধর্মঘট, স্মারকলিপি পেশ

আপডেট সময় ১০:৪১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪