ঢাকা ০২:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় যেন ১১৯ বছরের আলোকবর্তিকা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষার চালেই চলে বৃদ্ধ দম্পতির সংসার, সড়কের পাশে ঝুপড়িতে মানবেতর জীবন বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জামালপুরে ১০০ এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি সরকার কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে : ওয়ারেছ আলী মামুন

বকশীগঞ্জে অবৈধভাবে একাধিক সেচ সংযোগ চালানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলন করেন কৃষক মো. শেখ শাদী। ছবি : বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু
বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির নীতিমালা না মেনে একই লাইনে একাধিক সেচ সংযোগ চালানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

১৩ মার্চ দুপুরে বাট্টাজোড় ইউনিয়নের পূর্ব দত্তেরচর গ্রামে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন মো. শেখ শাদী নামে এক কৃষক।

সংবাদ সম্মেলনে কৃষক শেখ শাদী জানান, একই গ্রামের নুরুল হকের ছেলে মুর্শেদ জামান চাঁন মিয়া বকশীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় একটি সেচ সংযোগ নেন। নীতিমালা অনুযায়ী ১৩০ ফিটের মধ্যে সেচ সংযোগ স্থাপনের নিয়ম থাকলেও অভিযুক্ত চাঁন মিয়া ১১ শ ফিট ও ৮শ ফিট দূরত্বে সংযোগগুলো স্থাপন করেন।

তিনি সেই সেচ থেকে দুই বছর ধরে অন্যের জমিতে দুটি লাইন অবৈধভাবে স্থাপন করে সেচ সংযোগ নিয়ে ভাড়ায় অন্যের জমিতে পানি সরবরাহ করে আসছে।

এতে করে সরকার ও পল্লী বিদ্যুৎ সমিতি বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। ফলে প্রকৃত সেচ মালিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই অবৈধ সেচ লাইন দুটি বিচ্ছিন্ন করতে জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি। এসময় তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

বকশীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম জয় প্রকাশ নন্দী জানান, এবছর যেহেতু ওই লাইন দুটির আওতায় বোরো চাষ করা হয়েছে। তাই ফসল ঘরে উঠলেই লাইন দুটি বিচ্ছিন্ন করা হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

বকশীগঞ্জে অবৈধভাবে একাধিক সেচ সংযোগ চালানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেট সময় ১০:৩৬:২১ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪