ঢাকা ০৮:২৩ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাগেরহাটায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মাদারগঞ্জে মিটারের আবেদন করতেই ‘ভুতুড়ে বিল’ : মিটার নেই, সংযোগও নেই তবুও এল বিদ্যুৎ বিল! জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ

দেওয়ানগঞ্জে এতিমদের অর্থ আত্মসাতের অভিযোগ

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন উপজেলা শ্রমিকলীগের যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম খাঁন। ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল
দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জে জামিয়া কুরআনিয়া তালিমুসসুন্নাহ কওমি মাদরাসার এতিমদের বরাদ্দ দেওয়া সরকারি অর্থ আত্মসাতের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৪ ফেব্রুয়ারি সকালে পৌর শহরের দেওয়ানগঞ্জ মডেল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করেন উপজেলা শ্রমিকলীগের যুগ্মআহ্বায়ক ইব্রাহিম খাঁন।

তিনি লিখিত বক্তব্যে জানান, উপজেলার বানিয়ানীরচর পূর্ব মধ্যপাড়া জামিয়া কুরআনিয়া কওমি মাদরাসার প্রধান মুহতামিম মুফতি শুয়াইব আহসান ২০২৩ সালের ২৫ অক্টোবর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর মাদরাসার লিল্লাহ বোর্ডিংয়ের এতিম শিক্ষার্থীদের খাদ্য সহায়তা চেয়ে আবেদন করে। ২০২৩ সালের ২০ নভেম্বর উপজেলা প্রশাসন দুইটন জিআর বরাদ্দ করেন। মুহতামিম মুফতি শুয়াইব আহসান সরকারি বরাদ্দের জিআর উত্তোলন করে ভুয়া মাস্টার রোল সাজিয়ে নিজেই আত্মসাৎ করেন। বানিয়ানীরচর পূর্ব মধ্যপাড়া জামিয়া কুরআনিয়া কওমি মাদরাসায় কোনো লিল্লাহ বোর্ডিং নেই, অস্তিত্ব বিহীন প্রকল্পের নামে সরকারি অর্থ আত্মসাৎ করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে উপজেলা যুবলীগের আহ্বায়ক সাদ্দাম হোসেন জাহেদী, যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, ছাত্রলীগ নেতা আমির হামজাসহ সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত

দেওয়ানগঞ্জে এতিমদের অর্থ আত্মসাতের অভিযোগ

আপডেট সময় ০৬:৫৪:০০ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪