ঢাকা ০৫:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় যেন ১১৯ বছরের আলোকবর্তিকা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষার চালেই চলে বৃদ্ধ দম্পতির সংসার, সড়কের পাশে ঝুপড়িতে মানবেতর জীবন বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জামালপুরে ১০০ এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি সরকার কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে : ওয়ারেছ আলী মামুন

বকশীগঞ্জে যুব ফাউন্ডেশন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

যুব ফাউন্ডেশন দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সভাপতি মো. মাসুদ রানা। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু
বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জে ‘মানবতার সেবায় আমরা ঐক্যবদ্ধ’ স্লোগান নিয়ে যুব ফাউন্ডেশন দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১৭ ডিসেম্বর বাট্টাজোড় ইউনিয়নের ফজিলত পাড়া গ্রামে ফজিলত পাড়া যুব ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে স্থানীয় এলাকার শিশু, শিক্ষার্থী, নারী ও পুরুষ অংশ গ্রহণ করেন।

দুপুর ২টায় ফজিলত মাজহারুল ইসলাম আকন্দের সঞ্চালনায় এবং ফজিলত পাড়া যুব ফাউন্ডেশনের সভাপতি ও গার্মেন্টস ব্যবসায়ী মাসুদ রানার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক পুলিশ কর্মকর্তা নুরুল হুদা আকন্দ।

এতে বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক আসাদুজ্জামান তুহিন তালুকদার, রফিকুল ইসলাম আকন্দ, শাহজাহান মাস্টার, জাকিউল হক জামিল, ইমরান আকন্দ প্রমুখ।

আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ফাউন্ডেশনের সভাপতি মো. মাসুদ রানা জানান, ফজিলত পাড়া যুব ফাউন্ডেশন একটি মানবিক ও সামাজিক সংগঠন। এই সংগঠনের মাধ্যমে এলাকায় সামাজিক কর্মকাণ্ড পরিচালিত হয়ে থাকে। এখন থেকে প্রতি বছর ১৭ ডিসেম্বর যুব ফাউন্ডেশন দিবস পালিত হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

বকশীগঞ্জে যুব ফাউন্ডেশন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:২১:২২ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩