ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় যেন ১১৯ বছরের আলোকবর্তিকা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষার চালেই চলে বৃদ্ধ দম্পতির সংসার, সড়কের পাশে ঝুপড়িতে মানবেতর জীবন বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জামালপুরে ১০০ এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি সরকার কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে : ওয়ারেছ আলী মামুন

বকশীগঞ্জে ওষুধের সিরাপ ভেবে বিষপানে বৃদ্ধার মৃত্যু

জিএম ফাতিউল হাফিজ বাবু
বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জে ওষুধ সিরাপ মনে করে ভুলবশত বিষপানে ছাবিলা খাতুন (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

৩ ডিসেম্বর সকাল ৬টার দিকে শেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই বৃদ্ধার মৃত্যু হয়। ছাবিলা খাতুন বগারচর ইউনিয়নের গলাকাটি গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খাঁন জানান, গালাকাটি গ্রামের ছাবিলা খাতুন দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছিলেন। ২ ডিসেম্বর রাত ৯টার দিকে নিজ ঘরে পাশাপাশি দুটি বোতল থাকায় ভুলবশত ওষুধের সিরাপ মনে করে বোতলের বিষ খেয়ে ফেলে ছাবিলা খাতুন। ফলে কোনটা ওষুধের সিরাপ আর কোনটা বিষের বোতল সেটা বুঝতে পারেন নি তিনি।

কিছুক্ষণ পর বিষের ক্রিয়া শুরু হলে ছাবিলা খাতুনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রাত ৪টার দিকে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত শেরপুর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৬টার দিকে শেরপুর হাসপাতালেই ছাবিলা খাতুনের মৃত্যু হয়।

এঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খাঁন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

বকশীগঞ্জে ওষুধের সিরাপ ভেবে বিষপানে বৃদ্ধার মৃত্যু

আপডেট সময় ০৬:০৭:৩২ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩