ঢাকা ০৭:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় যেন ১১৯ বছরের আলোকবর্তিকা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষার চালেই চলে বৃদ্ধ দম্পতির সংসার, সড়কের পাশে ঝুপড়িতে মানবেতর জীবন বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জামালপুরে ১০০ এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি সরকার কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে : ওয়ারেছ আলী মামুন

বকশীগঞ্জে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা

জিএম ফাতিউল হাফিজ বাবু
বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আশরাফুল ইসলাম (৩০) নামে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছেন।

৬ নভেম্বর বিকাল সাড়ে ৫টায় জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আশরাফুল ইসলাম বগারচর ইউনিয়নের বগারচর গ্রামের আবদুর রহমানের ছেলে।

জানা গেছে, বগারচর গ্রামের মো. আশরাফুল ইসলাম ৬ নভেম্বর দুপুর ২টার দিকে তার নিজের ফেসবুকে স্ট্যাটাস দেন। ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেন ‘শূন্য হাতে এসেছিলাম, শূন্য হাতে চলে গেলাম। পারলে সবাই দোয়া কইরো এই পাপীর জন্য’। এরপরই বাড়ির পাশে একটি বেগুনের ক্ষেতে গিয়ে বিষপান করেন আশরাফুল ইসলাম।

এসময় বাড়ির লোকজন ও স্থানীয় এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে পরিস্থিতি মুমূর্ষু দেখে তাকে কর্তব্যরত চিকিৎসক জামালপুর জেনারেল হাসপাতালে পাঠায়। পরে বিকাল সাড়ে ৫টার দিকে সেখানেই মারা যায় আশরাফুল ইসলাম।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, কি কারণে এমন স্ট্যাটাস দিয়েছেন আবার বিষপান করেছেন তা খতিয়ে দেখা হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

বকশীগঞ্জে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা

আপডেট সময় ১০:৩৭:২১ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩